Tuesday, June 23, 2026

সুরাটের প্যাকেজিং কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ২

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সুরাটের(Surat) এক প্যাকেজিং কারখানায়। সোমবার ভোরে কাজ চলাকালীন এই দুর্ঘটনার ঘটনা ঘটে। যার জেরে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও দ্রুততার সঙ্গেই দমকল(fire brigade) উদ্ধার কাজ চালানোয় বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা কারখানা।

জানা গিয়েছে, সোমবার ভোরে সুরাটের কাদোদরা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। অন্যান্য দিনের মতো ঘটনার সময় প্রায় শতাধিক মানুষ কারখানা ভেতর কাজ করছিলেন। তখনই আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। প্রাণ বাঁচাতে অনেকে কারখানার ছাদ থেকে ঝাঁপ দেন। দমকলে খবর গেলে তড়িঘড়ি সেখানে আসে দশটি ইঞ্জিন। অত্যন্ত দক্ষতার সঙ্গে বিধ্বংসী ওই কারখানা থেকে ১২৫ জনকে উদ্ধার করে আনা হয়। যদিও পুড়ে ততক্ষণে ২ শ্রমিকের মৃত্যু হয়। কিভাবে আগুন লেগেছে ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে দমকল কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।

advt 19

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...