Thursday, April 23, 2026

সবজির গাড়ি থেকে উদ্ধার ৫৫০০ জিলেটিন স্টিক, চাঞ্চল্য রামপুরহাটে

Date:

Share post:

আপাত নিরীহ গাড়িটির ভেতর যে এমন ভয়াবহ বিস্ফোরণ থাকতে পারে তা সাদাচোখে কল্পনাই করতে পারেননি পুলিশকর্মীরা। ধাবার কাছে চালক- খালাসী বিহীন গাড়িটিকে থাকতে দেখে সন্দেহ হয়েছিল পুলিশের। এরপরই শুরু হয় তল্লাশি। আর তাতেই চোখ কপালে উঠলো পুলিশের(police)। একটি-দুটি নয় গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো থরে থরে সাজানো মারণ বিস্ফোরক জিলেটিন স্টিক (gelatin stick)।

বৃহস্পতিবার রামপুরহাটের ৬০ নম্বর জাতীয় সড়কে একটি দাবার পাশে দাঁড় করানো ছিল সবজির গাড়ি। গাড়িটির কোনো চালক বা খালাসী না থাকায় গাড়িটিতে কি আছে তা খতিয়ে দেখার চেষ্টা করে পুলিশ। তল্লাশি শুরু হতেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ৫৫০০ জিলেটিন স্টিক এবং ২৫০০ ডিটোনেটর (Detonator)। কি কারণে এবং কারা গাড়ির ভেতর এত পরিমাণে বিস্ফোরক মজুত করে রেখেছিল তার অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

যদিও স্থানীয় পাথর খাদানে এই সমস্ত বিস্ফোরক ব্যবহার করা হয়। এই সকল বিস্ফোরক সেখানেই নিয়ে যাওয়া হচ্ছিল নাকি পাচারের উদ্দেশ্য ছিল সেটাই এখন জানার চেষ্টা চলছে। তবে এখনো পর্যন্ত গাড়ির চালক ও খালাসির কোনো সন্ধান না পাওয়া যাওয়ায় পাচারের সন্দেহই বাড়ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন।

advt 19

 

Related articles

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...

IPL: মানবিক মাহি, আইপিএলের মধ্যেই মাতৃহারা সতীর্থের পাশে ধোনি

আইপিএলের(IPL) শুরুতেই চোটের কবলে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই...

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...