Tuesday, March 17, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের মূলপর্বে উঠল বাংলাদেশ। এই জয়ে মুখ্য ভূমিকা নেন শাকিব আল হাসান। তিনি ব‍্যাট হাতে ৪৬ রান করার পর বল হাতে ৯ রান দিয়ে নেন চার উইকেট।

২) আইএসএলের জন্য প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান । বৃহস্পতিবারই রয় কৃষ্ণ, প্রীতম কোটালদের নিয়ে মাঠে নেমে পড়লেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। গতবার যে মাঠে এটিকে মোহনবাগান অনুশীলন করেছিল, গোয়ার সেই মাঠেই অনুশীলন সারবে বাগান ব্রিগেড।

৩) রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের  অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগে খোশ মেজাজে পাওয়া গেল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররদের। স্কুইড গেমে মেতে উঠলেন মহম্মদ শামি, রোহিত শর্মারা। সেই ছবি আবার পোস্টও করে আইসিসি।

৪) ভারতের টেবিল টেনিস কোচের পদ থেকে অপসারিত হলেন সৌম্যদীপ রায়। এর ফল তিউনিশিয়া ওপেনে ভারতীয় দলের কোচ হিসাব নিযুক্ত হলেন তপন চন্দ্র। টোকিও অলিম্পিক্স থেকেই বিতর্কে জড়িয়ে ছিলেন সৌম‍্যদীপ।

৫) আইপিএলে দল কেনার আগ্রহ দেখাল ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড। সূত্রের খবর রোনাল্ডোর ক্লাবের মালিক গ্লেজার পরিবার আইপিএলে নতুন দলের জন্য দরপত্র তুলেছে। ২০২২ সাল থেকে ১০ দলে হতে চলেছে আইপিএল।

৬) উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এদিন গ্রুপ পর্বের খেলায় আটালান্টার বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জয় পেল রোনাল্ডোর দল। ম‍্যানইউর হয়ে জয় সূচক গোলটি করেন সিআরসেভেন।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

advt 19

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...