Friday, March 6, 2026

হিন্দুদের ভাবাবেগে আঘাত, এই অভিযোগে আমির অভিনীত বিজ্ঞাপন বন্ধের দাবি বিজেপি সাংসদের

Date:

Share post:

হিন্দু ভাবাবেগে (Hindu Sentiment) আঘাত করা হয়েছে এই অভিযোগে বলিউড অভিনেতা আমির খান (Amir Khan) অভিনীত একটি বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানিয়ে সংস্থাকে চিঠি দিলেন বিজেপি সাংসদ। কর্নাটকের উত্তর কন্নড়ের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের দাবি, ‘‘ওই বিজ্ঞাপনটিতে যে ভাবে রাস্তায় বাজি পোড়াতে বারণ করছেন আমির, ঠিক তেমনই নমাজের নামে রাস্তা বন্ধ করে রাখা এবং মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি নিয়েও কিছু বলা উচিত।’’

গত ১৪ অক্টোবর, টায়ার প্রস্তুতকারক সংস্থার এক কর্তাকে লেখা চিঠিতে বিজেপি সাংসদ লিখেছেন, ‘বিজ্ঞাপনে যে বার্তা দেওয়া হচ্ছে, তা হিন্দুদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে।’ চিঠিতে তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সংস্থাটি হিন্দু ভাবাবেগের প্রতি সম্মান দেখাবে। বিজেপি সাংসদ লিখেছেন, ‘আপনার সংস্থার তৈরি করা বিজ্ঞাপন, যেখানে আমির খানসকলকে রাস্তায় বাজি না পোড়ানোর, নির্দেশ দিচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো লিখেছেন ‘এই প্রসঙ্গে আমি আরও একটি সমস্যার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে প্রতি শুক্রবার নমাজের নামে এবং অন্যান্য উৎসবের নামে রাস্তা বন্ধ করে রাখেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। নমাজের সময় যখন রাস্তা বন্ধ করে রাখা হয়, তখন অ্যাম্বুল্যান্স আটকে পড়ে। মসজিদ থেকে আজানের ধ্বনি সব সময়ই অনুমোদিত মাত্রা ছাড়িয়ে যায়।’

advt 19

 

 

spot_img

Related articles

বিচ্ছিন্ন যোগাযোগ, অসমে দুর্ঘটনার কবলে যুদ্ধবিমান সুখোই ৩০! 

ভারতীয় বায়ুসেনার (Indian Air force) অন্যতম যুদ্ধবিমান সুখোই ৩০-এর দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৪২...

এসআইআরের নামে চক্রান্তের প্রতিবাদে আজ মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা 

বাংলায় অপরিকল্পিতভাবে এসআইআর (SIR) করার দরুণ একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরও দেখা গেছে...

একযোগে ৯ রাজ্যের রাজ্যপাল বদল! পদত্যাগের পর কী বললেন বোস

দেশজুড়ে রাজ্যপাল বদল। শুধুমাত্র ভোটমুখী বাংলাই নয় তালিমনাড়ু, হিমাচল প্রদেশ, লাদাখ-সহ মোট ৯ রাজ্যে রাজ্যপাল (Governor) বদল। বাংলার...

মুক্তির আগেই চড়ছে পারদ, ট্রেলার লঞ্চে সাড়া ফেলে দিল ‘কর্পূর’!

মুক্তির দিন যতই এগোচ্ছে ততই পারদ চড়ছে অরিন্দম শীল পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘কর্পূর’ এর। প্রথম থেকেই চর্চায় এই...