Tuesday, June 23, 2026

মাদক কাণ্ডে আজ ফের এনসিবি জেরার মুখোমুখি অনন্যা পান্ডে

Date:

Share post:

মাদক কাণ্ডে দ্বিতীয়বার এনসিবির জেরার মুখোমুখি বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পান্ডে। শুক্রবার মাদক মামলায় দ্বিতীয় দফা জেরার জন্য সকাল ১১টায় অনন্যাকে ডেকে পাঠায় এনসিবি। এনসিবি দফতরে গোয়েন্দাদের সঙ্গে অনন্যার কী কথাবার্তা হয়েছে, তা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমিক প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে। জানা যায়, গাঁজার জোগান চেয়ে হোয়াটসঅ্যাপে অনন্যাকে অনুরোধ করেছিলেন শাহরুখপুত্র আরিয়ান। জবাবে অনন্যা বলেছিলেন, ‘‘আমি ব্যবস্থা করে দেবো।’’ এই কথোপকথনটি ছাড়াও মাদক নিয়ে

বহুবার কথা হয়েছে আরিয়ান এবং অনন্যার। এমসিবি সূত্রে এই তথ্য জানা গেছে

শুক্রবার এই কথোপকথন দেখিয়ে এনসিবির গোয়েন্দারা প্রশ্ন করেন অনন্যাকে। যদিও অনন্যা সেই সব প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি বলে জানা গিয়েছে। বরং এনসিবি-র গোয়েন্দাদের কিছুটা বিভ্রান্ত করার জন্য অনন্যা বলেন আরিয়ানের সঙ্গে ‘মজা করছিলাম’।

তবে অনন্যার বিরুদ্ধে মাদক সংগ্রহ বা সরবরাহের কোনও উপযুক্ত প্রমাণ বা নথি গোয়েন্দাদের হাতে আসেনি। এনসিবি জানিয়েছে, অনন্যা কখনও আরিয়ানকে মাদক সরবরাহ করেছিলেন বলে কোনও তথ্য হাতে আসেনি তদন্তকারীদের। যেমন পাওয়া যায়নি অনন্যার মাদক সংগ্রহের প্রমাণও।

advt 19

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...