Tuesday, April 28, 2026

টি-২০ ফর্ম‍্যাটে বিরাটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কী বললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়?

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপের( T-20 world cup) পরই ২০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি ( Virat kohli)। বিরাট কোহলির এই সিদ্ধান্তে অবাক হয়েছিল ক্রিকেটপ্রেমীরা। এমনকি বিরাটের এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও ( Sourav Ganguly)। এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।

এদিন বিসিসিআই প্রেসিডেন্ট বলেন,” আমি বিরাটের এই সিদ্ধান্তে সত‍্যিই অবাক হয়েছিলাম। এই সিদ্ধান্ত নিশ্চই ইংল‍্যান্ড সফরের পরই নেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ ওর নিজের সিদ্ধান্ত। বিসিসিআইয়ের তরফ থেকে কোন চাপ ছিল না। আমি নিজে একজন খেলোয়াড় হওয়ায় আমি বুঝতে পারি যে, খুবই কঠিন দীর্ঘ সময় ধরে তিন ফর্ম‍্যাটে অধিনায়ক হিসাবে থাকা।”

শেষ কয়েক ম‍্যাচ ধরে ব‍‍্যাটে রান নেই বিরাটের। এই নিয়ে বিরাটের পাশে দাঁড়িয়ে সৌরভ বলেন,” এমনটাই হয়ে থাকে। বিরাট ১১ বছর ধরে খেলছে। সবসময় সবার ফর্ম এক হয়না। যদি আপনি দীর্ঘসময় ধরে খেলেন, ওঠানামা চলতে থাকে কেরিয়াড়ে।”

আরও পড়ুন:বাতিল হওয়া ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট ম‍্যাচ হবে জুলাইয়ে, জানাল ইসিবি

advt 19

 

 

Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...