Wednesday, April 1, 2026

প্রাকৃতিক বিপর্যয়ে বারবার ক্ষতিগ্রস্ত সুন্দরবন, স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি অভিষেকের

Date:

Share post:

আইলা, ফণি, বুলবুল, যশ! বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া প্রতিটি ঝড় বারবার কাঁদিয়ে যায় সুন্দরবনের মানুষকে। প্রতিবছর বাঁধ ভেঙে বন্যা কবলিত হয় সুন্দরবন সংলগ্ন এলাকা গুলি। গৃহহারা হন হাজার হাজার মানুষ। বছরের পর বছর ধরে চলতে থাকা সুন্দরবনবাসীর এই সমস্যার এবার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

উপ-নির্বাচন উপলক্ষে শনিবার গোসাবায় সুব্রত মন্ডলের সমর্থনে প্রচারে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপিকে তোপ দাগার পাশাপাশি সুন্দরবনবাসীর দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন অভিষেক। পাশাপাশি বিজেপিকে তোপ দেগে তিনি আরো বলেন, “বিধানসভা নির্বাচনের সময়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ২ লক্ষ কোটি টাকা সুন্দরবনকে দেবেন। অথচ এখন বাবুদের আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সুন্দরবনের প্রতিবছর ঝড় হয়, বিপুল ক্ষতি হয়। এই সমস্যার স্থায়ী সমাধান আমরা করব। আমরা যা বলি তা করি। বিজেপির ১৫ লক্ষ টাকা কেউ পাননি, কিন্তু মমতার প্রতিশ্রুতি মত লক্ষ্মীর ভান্ডারের টাকা সবাই পেয়েছেন।” বলার অপেক্ষা রাখে না শনিবার গোসাবায় অভিষেকের এই প্রতিশ্রুতির পর আশায় বুক বাঁধছেন সুন্দরবনের মানুষ।

advt 19

 

Related articles

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...