Friday, May 15, 2026

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে ভালো না খেলার আর্জি পাক মহিলা সমর্থকের, যোগ‍্য জবাব মাহির

Date:

Share post:

আর কিছুক্ষন পরই টি-২০ বিশ্বকাপের ( T-20 World cup) মহারণ। দুবাইয়ের মাটিতে ভারতের ( India) মুখোমুখি হচ্ছে পাকিস্তান ( Pakistan)। ভারত-পাকিস্তান মহারণ নিয়ে চিন্তিত দুই দেশের সমর্থকরা। তবে এই ম‍্যাচ নিয়ে একটু বেশিই উদ্বিগ্ন পাক সমর্থকরা, কারণ বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে জঘন্য রেকর্ড রয়েছে পাকিস্তানের। যার ফলে রবিবার ম‍্যাচে জয় পেতে মরিয়া পাকিস্তান সমর্থকরা। এমনই অবস্থায় শনিবার অনুশীলনের পর ভারতীয় খেলোয়াড়দের ভালো না খেলার আবেদন করলেন পাকিস্তানের এক মহিলা সমর্থক। যা শুনে যোগ‍্য জবাব দেন ভারতীয় দলের মেন্টর মহেন্দ্র সিং ধোনি।

শনিবার যখন অনুশীলন সেরে ড্রেসিংরুমে ফিরছিল ভারতীয় দল। সেই সময় এক পাক সমর্থক কে এল রাহুলের উদ্দেশে চেচিয়ে বলে, “রাহুল দয়া করে কাল ভালো খেলো না। দয়া করে কাল ভালো খেলো না। ” এই শুনে হাসতে হাসতে মাঠ ছাড়েন রাহুল। রাহুলের পিছনেই ছিলেন ধোনি। ধোনি ওই পাক সমর্থকের প্রশ্নের উত্তরে বলেন,” হামারা কাম হি আইসা হে।” যার বাংলা মানে করলে দাঁড়ায় আমাদের কাজই তো এমন। সেই পাক মহিলা সমর্থক আবার ধোনির উদ্দেশে বলেন, দয়া করে মাহি এই ম‍্যাচটা ছেড়ে দাও। যা এখন রীতিমতো ভাইরাল।

আরও পড়ুন:ওমানে বিরুদ্ধে জয় নিয়ে আশাবাদী ইগর স্টিমাচ

advt 19

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...