Friday, April 3, 2026

হৃদরোগে আক্রান্ত সুব্রত মুখোপাধ্যায়, SSKM-এর ICU-তে চিকিৎসাধীন বর্ষীয়ান মন্ত্রী

Date:

Share post:

অসুস্থ তৃণমূলের (TMC) বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। হৃদরোগে (Heart Attacked) আক্রান্ত হওয়ার তাঁকে এসএসকেএমের (SSKM) কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। আপাতত আইসিইউ (ICU)-তে রয়েছেন ৭৬ বছরের সুব্রতবাবু।
পারিবারিক সূত্রে খবর, পুজো মিটতেই বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। গতকাল, রবিবার চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হন। আজ, সোমবার সকাল থেকে প্রবল শ্বাসকষ্ট হওয়ায় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সরোজ মণ্ডলের (Saroj Mondal) তত্বাবধানে চিকিৎসা চলছে রাজ্যের বর্ষীয়ান মন্ত্রীর। তৈরি করা হচ্ছে মেডিক্যাল বোর্ড। খুব স্বাভাবিকভাবেই তাঁর অনুগামীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

advt 19

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...