Thursday, May 14, 2026

রবীন্দ্র সরোবর লেকে ভেসে উঠছে মরা মাছ, দূষণকেই দুষছেন পরিবেশবিদরা

Date:

Share post:

কলকাতার (Kolkata) রবীন্দ্র সরোবর লেকে (Rabindra Sarobar Lake) ভেসে উঠছে মরা মাছ। বেশ কিছুদিন ধরেই মরা মাছ ভেসে থাকতে দেখা যাচ্ছে রবীন্দ্র সরোবর লেকে।

কিন্তু কেন মরে যাচ্ছে মাছগুলি?

পরিবেশবিদদের মতে, এলাকায় ব্যাপক মাত্রায় বেড়ে গিয়েছে দূষণ। এবং অপরিচ্ছন্নতার কারণেই মরে যাচ্ছে মাছগুলি। রবীন্দ্র সরোবর লেকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেএমডিএ।

আরও পড়ুন: গোয়ায় তৃণমূলের কর্মসূচির অনুমতি বাতিল, ‘পিপলস চার্জশিট’ প্রকাশ সৌগত-বাবুলদের

লেকের এই ঘটনা প্রসঙ্গে পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, কেএমডিএ-র (KMDA) আধিকারিকদের পরিদর্শনের কথা বলা হয়েছে। কেন এই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখবেন মৎস দফতর এবং কেএমডিএ-র কর্তারা।

জানা গিয়েছে, রবীন্দ্র সরোবর এলাকায় সমস্ত নালা ও গালি পিট পরিষ্কার করা হবে। এছাড়া ২টি অ্যারেটর বসানো হবে। ইতিমধ্যেই জল পরিষ্কার করা ও রাসায়নিক ব্যবহারের কাজ শুরু হয়েছে।

advt 19

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...