Thursday, April 23, 2026

গোয়ায় তৃণমূলের কর্মসূচির অনুমতি বাতিল, ‘পিপলস চার্জশিট’ প্রকাশ সৌগত-বাবুলদের

Date:

Share post:

চারদিন আগেই অনুষ্ঠানের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। তবে শেষ মুহূর্তে আইন-শৃংখলার কারণ দেখিয়ে তৃণমূলের(TMC) রাজনৈতিক কর্মসূচির অনুমতি বাতিল করে দিল গোয়ার(Goa) বিজেপি সরকার(BJP govt)। পুলিশের তরফে এদিন মাঝপথে বন্ধ করে দেওয়া হয় তৃণমূলের অনুষ্ঠান। এই পরিস্থিতিতে গোয়ার পাঞ্জিমের আজাদ ময়দানে সোমবার দুপুরে পিপলস চার্জশিট প্রকাশ করল তৃণমূল। যেখানে উপস্থিত ছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান তৃণমূল নেতা লুইজিনহো ফালেইরোর, সৌগত রায়, বাবুল সুপ্রিয়রা।

আর মাস তিনেক পরে গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিম উপকূলে নিজেদের শক্তি বৃদ্ধি করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। প্রশাসনের অনুমতি নিয়েই সোমবার গোয়াতে একগুচ্ছ কর্মসূচি ছিল তৃণমূলের। যদিও মাঝপথেই সেই অনুষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ। এরপর আজাদ ময়দানে বসে পড়ে তৃণমূল নেতারা পিপলস চার্জশিট প্রকাশ করেন। এই চার্জশিটে বিজেপি সরকারের আমলে গোয়ার মানুষের নানা সমস্যার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

যে সমস্ত বিষয়গুলি তৃণমূলের ওই পিপলস চার্জশিটে তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম হলো, গোয়ার প্রায় ২০ শতাংশ যুবক বেকার। গোয়ার সাধারন মানুষ এখানে নিজেরা বাড়ি কিনতে পারেন না যদিও সেখানে অন্যান্য রাজ্যের বহু মানুষ নিজেরা বাড়ি কিনে থাকেন। তৃণমূলের অভিযোগ ন্যাশনালাইজেশন অফ রিভারসের মাধ্যমে গোয়ার বর্তমান সরকার রাজ্যের নদীগুলির উপর থেকে মানুষের অধিকার কেড়ে নিয়ে তা দিল্লির হাতে তুলে দিয়েছে। মানুষের প্রয়োজনীয় চাহিদা, সামাজিক অন্যায় এবং ক্রাইমের নতুন হটস্পট হিসেবে গোয়ার উঠে আসা এবং মৎস্যজীবীদের সমস্যার কথাও তুলে ধরা হয়েছে এই চার্জশিটে।

এই চার্জশিট প্রকাশ অনুষ্ঠানে বাংলার সঙ্গে গোয়ার আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তিনি বলেন, মাছ-ভাত ফুটবল সহ একাধিক বিষয়ে গোয়ার সঙ্গে বাংলার মিল রয়েছে। তিনি আরো জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোয়ার মানুষের উন্নতির স্বার্থে কাজ করে চলবে তৃণমূল। পাশাপাশি অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে বিজেপি সরকারকে তোপ দেগে বাবুল বলেন, গোয়ার পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে বিজেপির আমলে। তৃণমূলের এই অনুষ্ঠানে জনসমাগম হবে বুঝতে পেরে অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দিয়েছে বিজেপি প্রশাসন। পাশাপাশি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার এবং গোয়াতে বিজেপির অপশাসনের বিরুদ্ধে গোয়ার রাস্তায় নেমে লড়াই করবেন তারা।

advt 19

 

Related articles

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...