Saturday, March 14, 2026

দিনরাত এক করে বাংলার মানুষের জন্য দিদি কাজ করছেন, আর বিজেপি বিভেদ ছড়ায় : সায়নী

Date:

Share post:

বিজেপি (BJP) শুধু বিভেদ ছড়াতে পারে। কোনওদিন সম্প্রীতির কথা বলে না। সোমবার গোসাবার (Gosaba) কুমিরমারিতে প্রার্থী সুব্রত মণ্ডলের (Subrata Mondal) সমর্থনে এক জনসভায় বলেন তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তিনি আরও বলেন, কেন্দ্রের এমন একটি প্রকল্পের কথা বলুন, যে প্রকল্প থেকে সাধারণ মানুষের কোনও উপকার হয়েছে। খুঁজে পাবেন না।

আরও পড়ুন-বিজেপির বিভাজনের রাজনীতির কড়া জবাব দিতে হবে, বললেন ফিরহাদ হাকিম

আগাগোড়া নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বিজেপির (BJP) কড়া সমালোচনা করেন তিনি। বলেন, বিজেপি কথায় কথায় উত্তরপ্রদেশকে (UttarPradesh) মডেল হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশে নারীদের ওপর হিংসা সবচেয়ে বেশি। আমরা বাংলাকে (West Bengal) এমন মডেল করতে চাই না। মোদি তাঁর নিজের রাজ্যের উন্নয়নটুকুই ঠিকঠাক করতে পারেননি। মাঝে মাঝে ভাষণ দিতে এসে বলেন, কাল থেকে নোট বাতিল। কখনও বলেন, কাল থেকে লকডাউন(Lockdown)। এতে দেশের মানুষের কোনও উপকার তো হয়ইনি, উল্টে সমস্যায় পড়তে হয়েছে।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করে সায়নী বলেন, দশ বছর ধরে দেখছি দিনরাত এক করে বাংলার মানুষের জন্য দিদি কাজ করে চলেছেন। একটা দিনও ছুটি নেন না। উনি আমার আপনার ভাল চেয়ে কাজ করছেন। সভায় বক্তব্য পেশ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক শওকত মোল্লা ও প্রার্থী সুব্রত মণ্ডল।

advt 19

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...