Monday, April 27, 2026

পাকিস্তানের জয়ে কাশ্মীরি তরুণীদের উল্লাস, অভিযোগ দায়ের হতে পাল্টা হুমকি জঙ্গিদের

Date:

Share post:

টি-টোয়েন্টি ক্রিকেটে রবিবার পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হারতে হয়েছে ভারতকে(India)। এদিকে সেদিন পাকিস্তানের(Pakistan) জয়ে রীতিমতো উৎসব পালন করে বাবর-আজমদের নামে জয়ধ্বনি দিয়েছে কাশ্মীরের মেডিকেল পড়ুয়া তরুণীরা। এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে কাশ্মীরের(Kashmir) সেই সকল তরুণীর বিরুদ্ধে। এবার পাল্টা হুমকি এল কাশ্মীরের জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট তথা ইউএলএফের(ULF) তরফে। যারা ঐ তরুণীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদের কড়া ভাষায় হুমকি দিয়েছে ওই জঙ্গিগোষ্ঠী।

অভিযোগকারীদের বহিরাগত বলে দেগে দিয়ে জঙ্গি গোষ্ঠীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কারা ওই এফআইআরের পিছনে রয়েছে, সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে। বহিরাগত সেই সব কর্মী ও পড়ুয়াদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকতে। এবং ৪৮ ঘণ্টার মধ্যে তারা যেন ক্ষমা চায়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জম্মু কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত গুরুতর ভিন রাজ্য থেকে আসা কর্মী ও পড়ুয়াদের ওপর হামলা চালাচ্ছে জঙ্গিরা। সম্প্রতি অনন্তনাগের পরিযায়ী শ্রমিকদের ওপর নৃশংস হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেছে ইউএলএফ। এরপর ফের জঙ্গি গোষ্ঠীর তরফে আসা হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...