Friday, May 1, 2026

ভর্তি হওয়ার দুদিন পরে স্বাস্থসাথী কার্ড দেখালেও দিতে হবে সুবিধা

Date:

Share post:

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে সাতটি হাসপাতালকে শোকজও করা হয়েছে। এবার আরও একধাপ কড়া পদক্ষেপ। ভর্তির পর যখনই রোগী স্বাস্থ্যসাথী কার্ড দেখাবেন, তখন থেকেই রোগীকে কার্ডের সুবিধা দিতে হবে। সেটা দু’দিন পরে হলেও দিতে হবে। কড়া নির্দেশ রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কথা কমিশনের। কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানান, রোগী যেদিন কার্ড দেখাবেন, সেদিন থেকে তিনি এই সুযোগ পাবেন। সেটা ভর্তির দুদিন পরে হলেও দিতে হবে।

ইতিমধ্যে চেয়ারম্যান হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করছেন। মঙ্গলবার চারটি হাসপাতালের সঙ্গে বৈঠক করেন। তিনটির কোনও সমস্যা নেই। বাকি একটির পরিকাঠামোগত সমস্যা রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে। কমিশনের আশা নভেম্বর থেকে অভিযোগ আসা কার্যত বন্ধ হয়ে যাবে।

অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ভর্তি না নেওয়ার আশঙ্কায় অনেকেই কার্ডের কথা বলছেন না। ভর্তির কয়েকদিন পরে কার্ড দেখানোর পরেই শুরু হচ্ছে সমস্যা। সেই সমস্যা মেটাতেই কমিশনের এই তৎপরতা।

advt 19

 

 

Related articles

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...

রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা

ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম লর্ড সিনহা রোডের সাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দলীয় কর্মীদের যেমন নির্বাচন হয়ে...