Sunday, April 26, 2026

উত্তরাখণ্ড থেকে ফিরল আরও ৫ বাঙালি অভিযাত্রীর দেহ

Date:

Share post:

উত্তরাখণ্ড থেকে আজ ফিরছে আরও ৫ বাঙালি অভিযাত্রীর দেহ।হাওড়ার বাগনানের বাসিন্দা চন্দ্রশেখর দাস, সরিৎশেখর দাস ও সাগর দের দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছায় সোয়া ৮টা নাগাদ। তারপর ৯টা নাগাদ ঠাকুরপুকুরের সাধন বসাক ও রানাঘাটের প্রীতম রায়ের দেহ আনা হয় কলকাতা বিমানবন্দরে।তারপর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
সুন্দরডুঙ্গা হিমবাহের কানাকাট পাস সংলগ্ন এলাকায় পাঁচ বাঙালি অভিযাত্রীর মৃতদেহের হদিশ আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তা উদ্ধার করা যাচ্ছিল না। সোমবার মৃতদেহগুলি উদ্ধার করা হয়।
মৃতদের মধ্যে তিনজন হাওড়ার বাগনানের বাসিন্দা। একজন ঠাকুরপুকুরের, অন্যজন নদিয়ার রানাঘাটের বাসিন্দা।
১০ অক্টোবর উত্তরাখণ্ডের উদ্দেশে রওনা হয়েছিল অভিযাত্রী দলটি। ১১ অক্টোবর তাঁরা পৌঁছায় খারকিয়া। তারপর প্রবল বৃষ্টি আর তুষারপাতে সুন্দরডুঙ্গা হিমবাহে আটকে যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের ট্রেকিংয়ের রুট ছিল বাগেশ্বর, জাটুলি, দেবীকুণ্ড, নাগকুণ্ড হয়ে কানাকাটা পাস। তা আর হল না।

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...