Sunday, March 1, 2026

কালীপুজো-ছটপুজোয় থাকছে না রাতের বিধিনিষেধ: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কালীপুজোর দুদিন এবং ছট পুজো রাতের বিধিনিষেধ থাকছে না। কালীপুজো উদ্বোধনে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, উৎসবের মরসুমে ৪ ও ৫ তারিখ অর্থাৎ কালীপুজোর দিন ও তার পরের দিন রাতে বিধিনিষেধ থাকছে না। একইসঙ্গে বিধিনিষেধ থাকবে না ছটপুজোর রাতেও।

সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়কে খারিজ করে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোয় ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। আমরা পরিবেশ দূষণ চাই না। এমন কোনও বাজি পোড়াবেন না, যাতে আপনার আনন্দ পণ্যের নিরানন্দের কারণ হয়। মাস্ক সবাই পরবেন। সাবধানতা বজায় রাখবেন। দীপাবলির আলো সবার ঘরে পৌঁছে যাক।”

আরও পড়ুন-কংগ্রেস আপস করে, আমরা করি না: কালীপুজোর উদ্বোধনে গিয়ে তোপ মমতার

এদিন জানবাজার সম্মিলিত কালীপুজা সমিতি, শেক্সপিয়র সরণি সার্বজনীন শ্যামা পূজা কমিটি ও ভেনাস ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতিতে শারীরিক দূরত্ববিধি ও অন্যান্য সাবধানতার কথা মাথায় রেখে উৎসব পালনের বার্তা দেন।

spot_img

Related articles

বিশ্বকাপজয়ী রিচার নামেও অ্যাজুডিকেশনের স্ট্যাম্প, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন, বাংলা তথা দেশের গর্ব। কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারে পাশ করতে পারলেন না রিচা ঘোষ(Richa...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতেই মাসের প্রথম দিনেই কয়েকশো বিমান বাতিলের...

স্টেশন পুনর্নির্মাণের কাজের জন্য তিন মাস পুরীগামী একাধিক ট্রেন বাতিল!

পর্যটক থেকে পুণ্যার্থীদের সকলের মাথায় হাত! একসঙ্গে এত ট্রেন বাতিল? গরমের ছুটি পড়লেই পুরীতে জগন্নাথ দর্শনের হিড়িক শুরু...

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—'দ্য লাস্ট ট্রাম'। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা...