Monday, June 15, 2026

হোটেলে হোটেলে পুলিশি হানা, বিজেপির নোংরা রাজনীতিতে ত্রিপুরায় ক্ষতির মুখে পর্যটন শিল্প

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হয়ে যাওয়ার পরেও গোটা আগরতলা শহর জুড়ে চলছে পুলিশি “সন্ত্রাস”! একের পর এক হোটেলে হানা দিচ্ছে ত্রিপুরা পুলিশ। হোটেলের রুমে রুমে যখন তখন ঢুকে পড়ছে পুলিশ। জানিয়ে ভীত-সন্ত্রস্ত হোটেল মালিক থেকে শুরু করে হোটেলের কর্মচারী ও হোটেলে ওঠা মানুষজনও। এমনই অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক।

আজ, সোমবার সকালে আগরতলায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে ত্রিপুরা পুলিশের প্রতি ক্ষোভ উগরে দিলেন সুবল ভৌমিক। তাঁর কথায়, “বিপ্লব দেব পুলিশকে দল দাসে পরিণত করেছে। পুলিশকে বিজেপির ক্যাডার হিসেবে কাজে লাগানো হচ্ছে। যখন তখন হোটেলে আসা মানুষের রুমে রুমে ঢুকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এমন উৎপাত শুরু হয়েছে যে হোটেল মালিকরা পর্যন্ত বলছেন, তাঁরা ব্যবসা বন্ধ করে দেবেন।”

আরও পড়ুন:সুপ্রিম রায়ে স্বস্তিতে ব্যবসায়ীরা, মিলল পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি

সুবল ভৌমিকের আরও অভিযোগ, “অন্য রাজ্য থেকে আসা মানুষজন ত্রিপুরায় ভীত-সন্ত্রস্ত। অন্য রাজ্য থেকে কেউ ব্যবসার কাজে এসেছেন, কেউ আত্মীয় কাছে এসেছেন, কেউ আবার ঘুরতে এসেছেন ত্রিপুরায়। কিন্তু যখন তখন তাদের রুমে ঢুকে পড়ছে পুলিশ। এরপর তো আর এই রাজ্যে কেউ আসবে না। এতে যেমন ত্রিপুরার বদনাম ঠিক একইভাবে পর্যটন শিল্পেরও ক্ষতি।”

এখানেই শেষ নয়। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর মধ্যরাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যত ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার ছিল সব ছিঁড়ে দিয়েছে। খুলে দিয়েছে। গণতান্ত্রিক দেশে সব দলের প্রচার করার অধিকার রয়েছে। কিন্তু বিপ্লব দেবের আমলে ত্রিপুরায় বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। এখানে গণতন্ত্র ভুলুন্ঠিত। এই ঘটনার তীব্র ধিক্কার জানাই আমরা। এভাবে তৃণমূলকে আটকে রাখা যাবে না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন সুবল ভৌমিক।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...