Friday, June 5, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) নিউজিল্যান্ডের কাছে হারের পরে ভারত অধিনায়ক বিরাট কোহলি হারের যে কারণ দেখিয়েছেন তার সমালোচনা করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। কোহলির মন্তব্যকে ‘দুর্বল’ আখ্যা কপিলের।

২) পরপর দু’ম‍্যাচ হেরে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা প্রায় শেষ ভারতের। খারাপ পারফরম্যান্সের জেরে কটাক্ষের শিকার হচ্ছেন ক্রিকেটাররা। এই ঘটনায় বিরাটদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমির। ক্রিকেটার ও তাঁদের পরিবারকে আক্রমণের বিরোধিতা করেছেন তিনি।

৩) প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এল গেল ইংল্যান্ড। সোমবার তারা ২৬ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। শতরান করে ম্যাচের সেরা জস বাটলার।

৪) বিরাট কোহলিদের হার দেখে যেখানে বেশিরভাগ ক্রিকেট সমর্থকই ক্ষুব্ধ। সেখানে সচিন তেন্ডুলকর মনে করছেন, এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে ভারতের চেষ্টা সত্ত্বেও কোনও কিছুই কাজে লাগেনি।

৫) ফের বার্সেলোনায় ফিরতে চলেছেন লিওনেল মেসি। সোমবার এমনটাই জানালেন তিনি। সবে মাত্র কয়েক মাস হল পিএসজিতে যোগ দিয়েছেন  মেসি। এর মধ্যেই বার্সেলোনা সমর্থকদের আশার খবর দিলেন তিনি। জানিয়ে দিলেন, ভবিষ্যতে এক দিন শহরে ফিরতে চলেছেন। কিন্তু কবে, সে সম্পর্কে কোনও নিশ্চয়তা দেননি মেসি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...