Monday, March 16, 2026

অবসর ভেঙে ফের মাঠে নামছেন যুবরাজ, নিজেই জানালেন সেকথা

Date:

Share post:

অবসর ভেঙে ফের মাঠে নামতে চলেছেন যুবরাজ সিং( Yuvraj Singh)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে ইঙ্গিত দিলেন স্বয়ং যুবরাজ। শুধু তাই নয়, ভারতীয় দলের বলয়ের মধ্যে ঢোকার একটা ইঙ্গিত দিয়েছেন তিনি।

চলতি টি-২০ বিশ্বকাপে (t-20 world cup)  একেবারে ফর্মে নেই ভারতীয় দল ( india team) । তারই মাঝে যুবরাজের এই টুইট রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেট বিশ্বে। এদিন যুবরাজ তাঁর সোশ্যাল মিডিয়ায়  ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “ঈশ্বর আপনার ভাগ্য নির্ধারণ করে। মানুষের ডাকে আমি ২০২২ সালের ফেব্রুয়ারিতে আবারও মাঠে ফিরব আশা করি। এর থেকে ভালো মুহুর্ত কিছুই হয় না। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ, এগুলি আমার কাছে সব। ভারতকে সমর্থন করতে থাকুন, এটি আমাদের দল এবং একজন সত্যিকারের সমর্থক এই কঠিন সময়ে নিজের সমর্থন জানাবে।”

রইল সেই পোস্ট-

https://www.instagram.com/tv/CVv7NX3DKjg/?utm_medium=copy_link

আর যুবরাজের এই পোস্টের পরই শুরু হয়েছে জল্পনা। কেন হঠাৎই এই পোস্ট করলেন যুবরাজ। নিজের প্রত্যাবর্তনের খবর জানাতে গিয়ে চলতি বিশ্বকাপে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের কথাই বা কেন তুলে ধরলেন, কেনই বা ভারতীয় দলকে সমর্থন করার আর্জি জানালেন তিনি, তা নিয়েই জল্পনা তুঙ্গে তবে কী দেশের জার্সিতে ফের মাঠে নামবেন তিনি?

২০১৭ সালে অবসর নেন যুবরাজ। তারপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন তিনি। এই বছর মার্চে রোড সেফটি সিরিজে তিনি শেষ বার মাঠে নামেন।

আরও পড়ুন:সিএসকের স্বার্থে চেন্নাইয়ে থাকতে চাইছেন না ধোনি, বললেন শ্রীনিবাসন

spot_img

Related articles

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...