Thursday, June 25, 2026

সিএসকের স্বার্থে চেন্নাইয়ে থাকতে চাইছেন না ধোনি, বললেন শ্রীনিবাসন

Date:

Share post:

চলতি বছরই কী আইপিএলে (Ipl) চেন্নাই সুপার কিংসের (Chennai Super kings) জার্সি গায়ে শেষ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি ( Ms dhoni) ? মঙ্গলবার থেকে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মাথায়। আদৌ সিএসকেতে থাকবেন তো ক‍্যাপ্টেন কুল? আগামী আইপিএলের নিলামের আগে এটিই এখন সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ  সিএসকে কর্তা এন শ্রীনিবাসন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ধোনি নিজেই চান না সিএসকে তাকে বিপুল অর্থ খরচ করে রিটেইন করুক।

এক সাক্ষাৎকারে শ্রীনিবাসন বলেন, “ধোনি অত্যন্ত সৎ এবং ভাল মানুষ। সেই কারণেই ও চাইছে না, আমরা নিলামের আগে ওকে রেখে দিই। কারণ ও জানে, ওকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি বেশ কিছুটা টাকা থাকবে। এটা ভেবেই ও এখনও পর্যন্ত বিভিন্ন লোককে বিভিন্ন উত্তর দিয়েছে। ও চাইছে না, নিলামের আগে আমাদের কিছু টাকা ওর পিছনে যাক।”

তবে ধোনি থাকতে না চাইলেও, সিএসকে যে ধোনিকে ধরে রাখতে তৎপর তা শ্রীনিবাসনের কথায় স্পষ্ট। এই নিয়ে শ্রীনিবাসন বলেন,”চেন্নাই চোখ-কান বুজে সবার আগে ধোনিকে রেখে দিতে চাইবে। সিএসকে, চেন্নাই এবং তামিলনাড়ুর অবিচ্ছেদ্য অংশ ধোনি। ওকে ছাড়া যেমন সিএসকে হয় না, তেমনি সিএসকে ছাড়া ধোনিও হয় না। ”

নিয়ম অনুযায়ী, এবারের নিলামের আগে প্রতিটি দল সর্বাধিক চারজন করে ক্রিকেটারকে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজি দল। যদি চারজন ক্রিকেটারকে রাখা হয়, তা হলে সেই ফ্র্যাঞ্চাইজির ১৬ কোটি টাকা খরচ হবে। তিনজনকে রাখলে টাকার অঙ্কটা কমে হবে ১৫ কোটি । অর্থাৎ যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটারকে রাখবে, তারা অন্য ক্রিকেটারকে নেওয়ার জন্য তত বেশি টাকা হাতে নিয়ে নামবে নিলামে।

এখন দেখার বিষয় ধোনি নিজে যদি সিএসকেতে থাকতে না চান, তখন চেন্নাই কী করবে?

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...