Friday, June 26, 2026

উপনির্বাচনে বড় ধাক্কা বিজেপির: হিমাচলে ৩ আসনে এগিয়ে কংগ্রেস, বিহারে এগিয়ে আরজেডি

Date:

Share post:

শুধু বাংলা নয়, দেশের বাকি রাজ্যগুলিতেও উপনির্বাচনের(bypoll election) ফলাফলে রীতিমতো নাস্তানাবুদ অবস্থা গেরুয়া শিবিরের। হিমাচল প্রদেশের একটি লোকসভা ও তিনটি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ফলাফলে এখনো পর্যন্ত বিজেপিকে(BJP) টক্কর দিয়ে তিনটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। একটি বিধানসভা আসনের অল্প ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। পাশাপাশি বিহারেও শাসকদল জেডিইউ-র(JDU) জেতা বিধানসভা আসনের উপনির্বাচনে এগিয়ে রয়েছে আরজেডি(RJD)। সব মিলিয়ে উপনির্বাচনের ফলাফলে রীতিমতো বেহাল অবস্থা গেরুয়া শিবিরের।

মঙ্গলবার হিমাচল প্রদেশের মন্ডি লোকসভার আসন সহ অর্কি, ফতেপুর ও জুব্বল-কোটখাই বিধানসভা আসনের চলছে ভোট গণনা। বেলা বাড়তেই সেখানে দেখা যাচ্ছে মন্ডি লোকসভা আসনে বিজেপিকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রতিভা সিং। এছাড়াও বাকি তিন বিধানসভা আসনের মধ্যে দুটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থীরা। একটি আসনে অল্প ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি শাসিত হিমাচল প্রদেশ রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে এখানকার ৪ কেন্দ্রে উপনির্বাচনকে সেমিফাইনাল হিসেবে দেখছিল রাজনৈতিক মহল। তবে সময় যত এগোচ্ছে বেশ বোঝা যাচ্ছে এই রাজ্যে বিজেপির গ্রহণযোগ্যতা কমে গিয়েছে অনেকখানি।

আরও পড়ুন:ঘৃণার রাজনীতির বিরুদ্ধে উন্নয়নকে বেছেছেন মানুষ: জয়ী প্রার্থীদের টুইটে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

অন্যদিকে বিহারেও বিধানসভা উপনির্বাচনে গেরুয়া শিবিরের হাল অত্যন্ত খারাপ। এই রাজ্যে দুটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হচ্ছে আজ। তারাপুর এবং কুষেশ্বর আস্থান। তবে এই দুই কেন্দ্রে শাসকদল জেডইউর হাল অত্যন্ত খারাপ। বরং সময় যত গড়াচ্ছে দুটি কেন্দ্রে ব্যবধান বাড়িয়ে এগিয়ে যাচ্ছে লালু প্রসাদ যাদবের দল আরজেডি। বিজেপির হাল খারাপ বাংলাতেও। বঙ্গের ৪ কেন্দ্রে শুরু থেকেই বিজেপিকে পেছনে ফেলে কার্যত জয়ের মুখে তৃণমূল প্রার্থীরা।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...