Friday, June 26, 2026

ভাড়া বাড়েনি, অথচ ট্রেনে চড়লেই দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিতে হচ্ছে!! 

Date:

Share post:

সরকারিভাবে ট্রেনের (Train Fare Hike) ভাড়া বাড়ানো হয়নি । এ নিয়ে কোনো ঘোষণাও হয়নি । কিন্তু দীর্ঘ পাঁচ- ছমাস মাস পর রবিবার থেকে ফের রাজ্যে ট্রেন চালু হতেই দেখা গেল অদ্ভুতভাবে রেল ভাড়া বেড়ে গিয়েছে । আর এই ভাড়া বৃদ্ধির কোনো সামঞ্জস্য নেই । ব্যাখ্যা নেই । উত্তর নেই। আর তাতেই যাত্রীদের মধ্যে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। যাত্রীদের একাংশের অভিযোগ, সোমবার থেকে এই সমস্যা শুরু হয়েছে।

যাত্রীদের অভিযোগ বর্ধমান থেকে রামপুরহাট বা আসানসোল পর্যন্ত ট্রেনের ভাড়া তিন গুণ বেড়েছে। বর্ধমান থেকে গুসকরা পর্যন্ত এত দিন ট্রেনভাড়া ছিল ১০ টাকা। সোমবার থেকে তা এক লাফে বেড়ে হয়েছে ৩০ টাকা। ঠিক তেমনই, বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত ভাড়া ছিল ১৫ টাকা। সেটি বেড়ে হয়েছে ৩৫ টাকা। স্বাভাবিকভাবেই রেলের এইটুকু লগি কাণ্ডের জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। এর ব্যাখ্যা হিসেবে রেলের তরফে অদ্ভুত যুক্তি দেওয়া হচ্ছে । বলা হচ্ছে করোনা অতিমারিতে যাতে ভিড় কম হয় তাই ট্রেনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী, প্যাসেঞ্জার ও মেমু ট্রেনে এখন থেকে মেল বা এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত টিকিটের ভাড়া নেওয়া হচ্ছে। কারণ, অতিমারি পরিস্থিতিতে প্যাসেঞ্জার এবং মেমু ট্রেন স্পেশাল হিসাবে চলছে। পাশাপাশি, ভিড় নিয়ন্ত্রণের জন্য এই বিশেষ ব্যবস্থা।’’

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...