Saturday, February 14, 2026

বৃষ্টির ভয় নেই, শীত -শীত আমেজে কাটবে কালীপুজো, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

দুর্গাপুজো -লক্ষ্মীপুজো ( Durgapuja-Lakshmipuja)  সবই ভাসিয়েছে বৃষ্টি (Heavy Rain) । কিন্তু এখনো পর্যন্ত কালীপুজোর দিন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না । বরং শীত -শীত আমেজে, হিমেল হাওয়ায় জমে উঠবে বাঙালির শ্যামা পূজা। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) । এদিকে মঙ্গলবারের তুলনায় বুধবার তাপমাত্রা আরও একটু কমেছে । ঙ্গলবার মহানগরের তাপমাত্রা ছিল ২০.৪ডিগ্রি সেলসিয়াস । বুধবার তা নেমে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন এই তাপমাত্রাই বজায় থাকতে পারে । তবে রাত গভীর হলে তাপমাত্রা আরেকটু নামতে পারে।

কলকাতায় সকালের দিকে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ। তবে মোটের উপর ঝলমলে আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।। সকালের দিকে শীতের আমেজ পাওয়া যাবে।

তবে এই প্রবণতা শুধু যে বাংলাতেই তা নয় । গোটা পশ্চিম, উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতে উত্তর-পশ্চিম শীতল হাওয়ার প্রভাবে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। ফলে উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতে শীতের আমেজ এসে গিয়েছে । এর প্রভাবে রাজ্যে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। রাতের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কয়েকটা পশ্চিমে জেলাগুলিতে দেখে গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করেছে। কলকাতাতেও দু-একদিনের মধ্যে আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমবে।

spot_img

Related articles

গ্রুপ সি-গ্রুপ ডি লিখিত পরীক্ষায় ৫৪৪ আবেদন বাতিল এসএসসির! 

লিখিত পরীক্ষার আগেই স্ক্রুটিনিতে ধরা পড়লেন অযোগ্য প্রার্থীরা। এসএসসির (School service Commission) গ্রুপ সি ও গ্রুপ ডি-র আবেদনকারীর...

বিশ্বকাপ জিতে ক্রিকেটে সাময়িক বিরতি, বৈভবের ফোকাসে এবার বোর্ডের পরীক্ষা

ব্যাট (Bat) আর বল (Ball) হাতে যাঁর দাপট দেখে মুগ্ধ গোটা ক্রিকেট (Cricket) বিশ্ব, সেই বৈভব সূর্যবংশী (Vaibhav...

ভালবাসার চেতনাই জনসেবার যাত্রাকে পরিচালিত করেছে: Valentine’s Day-তে বার্তা মুখ্যমন্ত্রী

জাতি-ধর্ম-শ্রেণির ঊর্ধ্বে চিরন্তন ভালবাসার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, নিজের এক্স হ্যান্ডেলে রবি ঠাকুরের...

আমেরিকায় নিখোঁজ ভারতীয় পড়ুয়া! ঘনাচ্ছে রহস্য

ফের আমেরিকায় (United States) নিখোঁজ ভারতীয় পড়ুয়া! নিখোঁজ যুবকের নাম সাকেত শ্রীনিবাসাইয়া (২২)। সাকেত আমেরিকার ক্যালিফোর্নিয়া (California) বিশ্ববিদ্যালয়ের...