Wednesday, June 17, 2026

ভালবাসার চেতনাই জনসেবার যাত্রাকে পরিচালিত করেছে: Valentine’s Day-তে বার্তা মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জাতি-ধর্ম-শ্রেণির ঊর্ধ্বে চিরন্তন ভালবাসার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, নিজের এক্স হ্যান্ডেলে রবি ঠাকুরের কবিতার পংক্তি উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী লেখেন, ভালবাসার চেতনাই জনসেবার যাত্রাকে পরিচালিত করেছে।

১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)। ভালবাসা সবকিছুর ঊর্ধ্বে। ভালোবাসায় জাতি-ধর্ম-বর্ণ কোনও কাজেই আসে না। এই দিনে ভালোবাসা দীর্ঘজীবী হওয়ার পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রথমেই মমতা লেখেন, “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।”
আরও খবরBlack Day- ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়: পুলওয়ামার শহিদদের স্মরণে আবেগঘন পোস্ট অভিষেকের

এর পরে ভালবাসার ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী লেখেন,
“Valentine’s Day হল ভালবাসার সকল রূপ এবং প্রকাশের উদযাপন, তার বিস্তৃত এবং মহৎ অর্থে; ভালবাসা যা জাতি, শ্রেণি এবং ধর্মের ঊর্ধ্বে।
ভালবাসার এই চেতনাই আমার জনসেবার যাত্রাকে পরিচালিত করেছে। জনগণের প্রতি ভালোবাসা, ঝড় সহ্য করার মতো শক্তিশালী, শোনার মতো ধৈর্যশীল এবং ন্যায়বিচার ও মর্যাদার জন্য লড়াই করার মতো সাহসী।
Happy Valentine’s Day!
ভালোবাসা দীর্ঘজীবী হোক!”

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...