Saturday, May 16, 2026

পশ্চিমবঙ্গের অবস্থা চিনের মতো হবে, একটাই দল ভোটে দাঁড়াবে, ফের বিস্ফোরক দিলীপ

Date:

Share post:

রাজ্যের চার কেন্দ্র গোসাবা, দিনহাটা, শান্তিপুর এবং খড়দায় উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই হারের সাফাই দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এই জয়ের জন্য তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, এই জয় নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।চার কেন্দ্রের ফল প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া ছিল, ‘তৃণমূল একশো শতাংশ ভোট পেলেও অবাক হব না।’
গতকালের এই বক্তব্যের পর, বুধবা্র সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ রাজ্যের উপনির্বাচনের পরে পুরসভার নির্বাচনেও সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন।বুধবার দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গের অবস্থা চিনের মতো হয়ে যাবে। একটাই দল ভোটে দাঁড়াবে। তাকেই সবাই ভোট দেবে। বাকি দলের অস্তিত্ব মুছে দেওয়া হবে। এই ভাবেই উপনির্বাচন হয়েছে।’ প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দাবি উপনির্বাচনের ফল দিয়ে কিছু বোঝা যাবে না।সামনেই রয়েছে পুরভোট। এই নির্বাচনেও বিজেপি সব শক্তি দিয়ে লড়াই করবে বলেই জানিয়েছেন তিনি। তাঁর আশা ভোট ঠিকমতো হলে, পরিস্থিতি আলাদা হবে।

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...