Saturday, June 13, 2026

রাজনীতিতে আমায় তুই বলার কেউ রইল না: বন্ধু বিচ্ছেদে শোকাহত শোভনদেব

Date:

Share post:

দীপাবলির আলোর রোশনাইয়ের মাঝেই নিভে গেছে বঙ্গ রাজনীতির এক বর্ণনায় রাজনৈতিক চরিত্র সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee)। তাঁর মৃত্যুতে শোকাহত শাসক-বিরোধী সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা। বন্ধু বিচ্ছেদের এমন এক দিনে বন্ধুর সঙ্গে কাটানো অতীতের স্মৃতিতে ভেসে গেলেন তৃণমূল(TMC) নেতা তথা মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়(Sobhandeb Chatterjee)। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, “রাজনীতিতে আমাকে তুই বলার আর কেউ রইল না। সুব্রত আর আমি কত বছরের বন্ধু, সেই হিসেব কষতে বসলে সব অঙ্ক নিজেরই গোলমাল হয়ে যাবে। শুধু এটুকু বলছি, সুব্রত যখন নেতা নয়, মন্ত্রী নয়, আমিও রাজনীতিতে নবীন। তখন থেকে সুব্রতর সঙ্গে আমার সম্পর্ক।”

রাজনীতির পাশাপাশি ব্যক্তিজীবনেও মজার মানুষ ছিলেন সুব্রত। সে কথা স্মরণ করে শোভন দেব বলেন, “সুব্রত তখন সিদ্ধার্থশংকর রায়ের সরকারের মন্ত্রী। এক দিন সকালে ফোন করে বলল, ‘‘আয়, জরুরি কথা আছে।’’ ওর বাড়ি পৌঁছলাম। বলল, ‘‘চল, পুরী ঘুরে আসি।’’ আমি বললাম, ‘‘পুরী যাবি কী রে? জামাকাপড় তো কিছুই আনিনি।’’ ও বলল, ‘‘আরে, জামাকাপড় আনলে আর যাওয়ার মজা কী। এমনিই চল।’’ চলে গেলাম। হইহই করে দু’দিন কাটিয়ে ফেরা।” পুরীর পাশাপাশি জলপাইগুড়িতে সুব্রতর সঙ্গে এক মজার ঘটনা তুলে ধরে শোভন দেব বলেন, “এ সবের অনেক আগে আর এক বার জলপাইগুড়িতে ও আর আমি দলের মিটিং করতে গেছি। সুব্রত বলল, ‘‘শোন, দার্জিলিংয়ে মোহনবাগানের খেলা আছে। এখানে তুই তিন মিনিট বলবি। আমি দশ মিনিট। তারপর সোজা দার্জিলিংয়ে গিয়ে খেলা দেখব। সময়টা খেয়াল রাখিস।’’ হু হু ঠান্ডায় ধুতি-পাঞ্জাবি পরে আমরা দার্জিলিংয়ে পৌঁছলাম। সেখানে সোয়েটার কিনে গায়ে দিয়ে খেলা দেখে তবে শান্তি। মোহনবাগান না জিতলে খুব মুষড়ে পড়ত সুব্রত। আর জিতলে ওকে পায় কে!”

আরও পড়ুন:রবীন্দ্র সদনে সুব্রতকে শেষ শ্রদ্ধা জানালেন রাজনৈতিক নেতা-অভিনেত্রী থেকে সাধারণ মানুষ

পাশাপাশি তিনি আরও বলেন, “সুব্রত যখন কলকাতার মেয়র, তখন আমি পুরসভার ইউনিয়ন নেতা। বার বার দাবিদাওয়া নিয়ে ওর কাছে গিয়েছি। ঝগড়া হয়েছে। পরস্পরের বিরুদ্ধে দু’জনেই প্রকাশ্যে বিবৃতি দিয়েছি। কিন্তু সে সব তো রাজনীতির কথা। কিন্তু যে সুব্রত প্রায় ৫০ বছরেরও বেশি সময় আমার বন্ধু, তাকে অন্য কোনও মাপকাঠিতেই আমি বিচার করতে চাই না। আমি ওর থেকে সামান্য বড়। বন্ধুবিচ্ছেদ করে ও আগে চলে গেল।”

 

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...