Sunday, May 10, 2026

ভারতের ভিসা পেলেন ফিরদৌস ; বললেন ঈদের আনন্দ লাগছে

Date:

Share post:

খায়রুল আলম,ঢাকা

লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে অংশ নেওয়ার অপরাধে ২০১৯ সালে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কবলে পড়েন চিত্রনায়ক ফিরদৌস।
তার ভারত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো ভারত সরকার।অবশেষে সেই জটিলতা কাটিয়ে চলতি সপ্তাহে ভারতের ভিসা পেয়েছেন এই চিত্রনায়ক।

শনিবার ফেরদৌস আহমেদ বলেন, ‘ আড়াই বছর পর ভারতের ভিসা পেলাম। ঈদের আনন্দ লাগছে। কারণ ১৯৯৮ থেকে নিয়মিত আমার সেখানে যাতায়াত। ভারত সরকার ও আমার কলকাতার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা।’

ফেরদৌস আহমেদ আরও জানিয়েছেন, দ্রুতই পরিবার নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছেন তিনি।

ফেরদৌস আহমেদ ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ১৯৯৮ সালে ভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করে। এই সিনেমার জন্য প্রথমা বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর থেকে কলকাতার সিনেমার নিয়মিত মুখ হয়ে উঠেন তিনি।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...