Tuesday, June 23, 2026

দল ছাড়ুক বলাতে দিলীপকে “অর্ধশিক্ষিত” বলে পাল্টা দিলেন তথাগত

Date:

Share post:

“অর্ধশিক্ষিত”! বাম জমানায় একটা সময় সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী বিরোধী দলের নেতৃত্ব ও সংবাদ মাধ্যম সম্পর্কে এমন শব্দ ব্যবহার করতেন। এবার সেই একই শব্দ নিজের দলের নেতার প্রতি প্রয়োগ করলেন তথাগত রায়।

আসলে একুশে বাংলায় ভরাডুবির পর রাজ্য বিজেপিতে অন্তর্কলহ চলছেই। থামার কোনও লক্ষণ নেই। বঙ্গ বিজেপির দুই প্রাক্তন সভাপতি তথাগত রায় এবং দিলীপ ঘোষের সংঘাত আরও তীব্র থেকে তীব্রতর হল৷ যা গেরুয়া শিবিরের কাছে অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে৷ রাজ্য নেতাদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করায় তথাগত রায়কে সরাসরি দল ছাড়ার পরামর্শ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷ কিন্তু বসে থাকার পাত্র নন তথাগত। পাল্টা দিলীপকে ” অর্ধশিক্ষিত” কটাক্ষ করেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়।

বাংলায় বিজেপির শোচনীয় অবস্থার জন্য দিলীপ ঘোষ সহ রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন তথাগত। একের পর এক টুইট বানে জর্জরিত করেছেন তাঁদের। “রাস্তার মস্তান” থেকে “নারীমগ্ন”, সমস্ত বিশেষণই দিলীপ ঘোষদের বিরুদ্ধে প্রয়োগ করেছিলেন তথাগত। আর তা সইতে না পেরে পাল্টা
দিলীপ ঘোষও বলেন, ”যাঁরা এতদিন দলের জন্য কিছুই করেনি, দল যাঁদের সবচেয়ে বেশি দিয়েছে, তাঁরাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন৷ এটাই আমাদের দুর্ভাগ্য৷ আর কতদিন লজ্জা পাবেন, দল ছেড়ে দিন৷”

ব্যাস, দিলীপের এই মন্তব্যে ঘৃতাহুতি! ফের পাল্টা জবাবে তথাগত বলেন, “আমি যেটা বলব সেটা হয়তো দিলীপ ঘোষ বুঝতেই পারবে না৷ অর্ধশিক্ষিত লোক হলে যা হয় আর কী! দ্বিতীয় কথা হচ্ছে, ওর কথার আমি কোনও গুরুত্বই দিই না৷”

রাজ্য বিজেপির দুই নেতার এমন মন্তব্য কলটা মন্তব্য চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। এবার পরিস্থিতি সামলাতে হয়তো আসরে নামতে হবে কেন্দ্রীয় নেতৃত্বকে।

আরও পড়ুন- ত্রিপুরায় তৃণমূল প্রার্থীর বাবাকে অপহরণ, লাগামহীন সন্ত্রাসের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...