Friday, May 15, 2026

দিনহাটায় আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান

Date:

Share post:

দিনহাটায় (Dinhata) আক্রান্ত তৃণমূলের (Trinamool Congress) পঞ্চায়েত উপপ্রধান। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে মারধরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। দিনহাটার সিতাই-এর পেটলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বণিক রায়কে (Banik Roy) মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। আহত বণিক রায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের বেডে শুয়ে বণিক রায় জানান, এদিন বাড়ির সামনে ক্লাব থেকে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় ক্লাবের পিছনে ফাঁকা মাঠ থেকে তিনটি বাইকে করে দুষ্কৃতী এসে তার উপর আক্রমণ করা হয়। জয়ন্ত বর্মন নামে এক বিজেপি কর্মী সহ কয়েকজন তাকে মারধর করে। এর আগেও তাকে আক্রমণ করা হয়েছিল। বিজেপির দাবি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে চাপা দেওয়ার জন্য বিজেপিকে দোষারোপ করা হচ্ছে। এই ঘটনার সাথে বিজেপির কোন সম্পর্ক নেই।

আরও পড়ুন-বিনামূল্যে রেশন বন্ধের পথে কেন্দ্র! গরিব মানুষের হয়ে মোদিকে চিঠি সৌগতর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ বিদ্যুতের খুটিতে আলো লাগানোকে কেন্দ্র করে উপপ্রধানের সঙ্গে বচসাতে জড়িয়েছিল গ্রামের একাংশ। এর আগেও তিনি আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ। ফের শনিবার রাতে একদল যুবক বাইক চেপে এসে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...