Saturday, March 14, 2026

জ্বরের দোহাই দিয়ে সোমবারও এনসিবি-র দফতরে গরহাজির আরিয়ান খান

Date:

Share post:

জ্বর হয়েছে। তাই সোমবারও  নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র বিশেষ তদন্তকারী দলের তলব এড়ালেন  শাহরুখ খান পুত্র আরিয়ান খান(Aryan Khan)।

 

আরও পড়ুন:২৫ কোটি আদায়ের জন্য আরিয়ানকে অপহরণের ছক? দাবি এনসিপি নেতা নবাবের

২৮ দিন হাজতবাস করার পর বাবা,শাহরুখ খানের জন্মদিনের ঠিক আগেই জামিনে বাড়ি ফিরেছিলেন আরিয়ান খান (Aryan Khan)।কিন্তু তারপর থেকে জ্বর। তাই রবিবারের পর সোমবারও এনসিবি-র দফতরে হাজিরা দেননি তিনি। একাধিকবার তদন্তকারী  দলের তলবের জবাবে আরিয়ান খান জানিয়েছেন, তাঁর শরীরে করোনার মতো উপসর্গ দেখা দিয়েছে। সেই সঙ্গে হাজিরার তারিখও পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

সম্প্রতি আরিয়ান মামলার তদন্ত প্রক্রিয়া থেকে তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে সরিয়ে দিয়েছে এনসিবি। নিযুক্ত করা হয়েছে এক বিশেষ তদন্তকারী দল। গত সপ্তাহের শুক্রবার আরিয়ান সহ মাদককাণ্ডে ধৃত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা এনসিবি দফতরে হাজিরা দিলেও তারপর থেকে আরিয়ান জ্বরের কারণ দেখিয়ে আর হাজির হননি।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর মুম্বইয়ের কর্ডেলিয়া নামক একটি প্রমোদতরীতে তল্লাশি অভিযান চালায় এনসিবি। সেখান থেকেই আরিয়ান খান সহ মোট ৮ জনকে আটক করা হয়। পরে মাদকচক্রের খোঁজ পেয়ে আরিয়ান সহ ২০ জনকে গ্রেফতার করে এনসিবি। একাধিকবার জামিনের আর্জি খারিজ হওয়ার পর অবশেষে গত ৩০ অক্টোবর জামিন পান আরিয়ান খান।

spot_img

Related articles

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...