Sunday, May 17, 2026

তপসিয়ার ঝুপড়িতে ভয়াবহ আগুন, ভস্মীভূত কমপক্ষে ২০টি বাড়ি

Date:

Share post:

আচমকাই বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল তপসিয়ার (Topsia)বস্তিতে। শুক্রবার দুপুর বেলা ১টা নাগাদ তপসিয়া মজদুর পাড়ায় আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় ১৫ থেকে ২০টি বাড়ি। প্রথমে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেখানে আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়।

 

আরও পড়ুন:Bally Municipality: হাওড়া থেকে ফের আলাদা হল বালি পুরসভা,বিধানসভায় প্রস্তাব পাশ

দমকল সূত্রের খবর, তপসিয়া ২৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে মজদুর পাড়ায় বস্তিতে একটি বাড়িতে প্রথম আগুন লাগে। পরে সেটি ১০টিরও বেশি ঝুপড়িতে ছড়িয়ে পরে বলে খবর। ঘটনায় কালো ধোঁয়ায় ভরে যায় গোটা চত্বর। দমকলের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  বিপর্যয় মোকাবিলা টিমও হাত লাগায়। খাবার বানাতে গিয়ে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল কর্মীরা। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে তারা।

এদিকে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক জাভেদ খান(Javed Khan)। তিনি দাবি করেন যে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...