Wednesday, February 25, 2026

৪ ঘণ্টায় ২৩ কোটি টাকা! মোদিকে স্বাগত জানাতে খরচে মুক্তহস্ত মধ্যপ্রদেশ

Date:

Share post:

জনজাতি নেতা বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী এবার বেশ আড়ম্বরের সঙ্গে পালন করছে কেন্দ্রীয় সরকার(Central government)। এবছর বিরসা মুন্ডার জন্মদিনকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালন করা হবে দেশে। ১৫ নভেম্বর বিশেষ এই দিনে মধ্যপ্রদেশে(Madhya Pradesh) উপস্থিত হবেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। ভোপালে নরেন্দ্র মোদির ৪ ঘণ্টার এই সফরে ২৩ কোটি টাকারও বেশি অর্থ খরচ করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। সম্প্রতি প্রকাশ্যে এলো এমনই তথ্য।

জানা গিয়েছে, জনজাতি যোদ্ধাদের সম্মান জানাতে ভোপালে এক অনুষ্ঠানের আয়োজন করছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জামবুরি ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে ১ ঘন্টা ১৫ মিনিটের জন্য উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত দু লক্ষ জনজাতি মানুষকে নিয়ে আসা হবে। আর এই পুরো অনুষ্ঠান বাবদ খরচ করা হচ্ছে ২৩ কোটিরও বেশি টাকা। সরকারি হিসেব অনুযায়ী, জনজাতিভুক্তদের এই অনুষ্ঠানে আনতেই সরকার খরচ করছে ১৩ কোটি টাকা। এরপর পিপিপি মডেলে তৈরি দেশের প্রথম অত্যাধুনিক মানের হাবিবগঞ্জ স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাঁকজমক করে মঞ্চ সাজানোর পাশাপাশি সেখানে জনজাতির মানুষদের যাতায়াত, থাকা, খাওয়ার পিছনেও ১২ কোটি টাকার বেশি খরচ করবে মধ্যপ্রদেশ সরকার।

আরও পড়ুন:Luizinho Faleiro: রাজ্যসভায় অর্পিতার আসনে মনোনীত হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো

জানা গিয়েছে, মধ্য প্রদেশ রাজ্যের ৫২ টি জেলা থেকে এই জামবুরি ময়দানে আনা হবে জনজাতি সম্প্রদায়ের মানুষদের। তাদের জন্য সাজানো হচ্ছে তাঁবু। প্রায় তিনশোর বেশি শ্রমিক ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এই ময়দান সাজানো। সবমিলিয়ে মোদির অনুষ্ঠানে যাতে জনসমাগমে কোনরকম খামতি না থাকে সেদিকে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

spot_img

Related articles

ডবল ইঞ্জিনের অসমে টাকা না পেয়ে তরুণীকে গণধর্ষণ, কড়া পদক্ষেপের দাবি সাংসদ সুস্মিতার   

ডবল ইঞ্জিনের রাজ্য অসমে (Assam) নারী নিরাপত্তা তলানিতে। বিজেপি (BJP) শাসিত  অসমের (Assam) শিলচরে (Shilchar) সাতজন যুবক মিলে...

প্রবল তুষারপাতে বন্ধ রাস্তা, সেনা নামিয়ে উদ্ধার কয়েক হাজার পর্যটক

প্রবল তুষারপাতে বিপর্যস্ত উত্তর- পূর্ব সিকিম (North-East Sikkim)। ভরা মরশুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু...

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...

মোদি সরকারের বইতে বিচার ব্যবস্থার অবমাননা: NCERT-র বিরুদ্ধে মামলার পথে সুপ্রিম কোর্ট!

খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি। সাম্প্রতিক সময়ে একাধিক বর্ষের একাধিক সিলেবাসে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা...