Friday, April 24, 2026

Elephant in Jdlpaiguri : খাবারের খোঁজে জঙ্গল থেকে জলপাইগুড়িতে লোকালয়ে হাতি

Date:

Share post:

খাবরের খোঁজে রাতের অন্ধকারে দু-দুটো হাতি ঢুকে পড়ে জলপাইগুড়ি শহরে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়ি শহর জুড়ে। রবিবার ভোর রাতে হাতির এই দৃশ্য দেখে জলপাইগুড়ি শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছে জলপাইগুড়ি বনদফতরের কর্মী ও আধিকারিকেরা। এদিন ভোরে জলপাইগুড়ি টিবি হাসপাতাল পাড়া সঞ্জয় নগর কলোনী এলাকার এক বাসিন্দা রনি রাজবংশী জানান দুটো হাতি দেখলাম। নেতাজিপাড়া এলাকা থেকে নদী পার হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিক দিয়ে ফের হাসপাতের পিছনে নদীর দিকে নেমে চলে যায়। তবে শোনা গেছে বিশ্ব বাংলা কোভিড হাসপাতালে চত্বরে ঢুকেছিল। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে প্রত্যক্ষদর্শী রনি রাজবংশী জানান। তবে হাতি দুটোর খোজে জোর তল্লাশি চালিয়েছে বন দফতর। ঘটনাস্থলে ওয়াইল্ডলাইফ স্কোয়াট চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাতি দুটোকে জঙ্গলে ফেরার জন্য।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, বৈকুন্ঠপুর জঙ্গল থেকে তিস্তার বাঁধ ধরে হাতি দুটি খাবারের খোঁজে শহরে ঢুকে পড়ে।

Related articles

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...