Thursday, May 14, 2026

Rohit Sharma: নিউজিল্যান্ড ম‍্যাচে অনন‍্য নজির গড়লেন রোহিত শর্মা, ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে

Date:

Share post:

শুক্রবার ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand) টি-২০ ( T-20) ম‍্যাচে অনন‍্য নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ( Rohit Sharma)। কিউয়িদের বিরুদ্ধে অর্ধশতরান করার সঙ্গে সঙ্গেই ২৯ তম অর্ধশতরান রোহিত শর্মার ঝুলিতে। আর এক্ষেত্রে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে।  টি-২০ ক্রিকেটে সব চেয়ে বেশি ৫০ বা তার বেশি রান করার তালিকায় কোহলিকে ছুঁয়ে ফেললেন ভারতের নতুন অধিনায়ক। রোহিতের ২৯ অর্ধশতরানের এরপাশাপাশি চারটি শতরানও রয়েছে। বিরাট কোহলিরর ২৯টি অর্ধশতরান থাকলেও নেই কোনও শতরান।

শুক্রবার কিউয়িদের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে নেয় রোহিত শর্মার দল। সেই ম‍্যাচে ৩৬ বলে ৫৫ রান করেন রোহিত। রোহিত এবং লোকেশ রাহুল মিলেই ভারতকে জয়ের পথে নিয়ে যান। টি-২০ ক্রিকেটে চতুর্থ বার শতরানের জুটি গড়েন তাঁরা। ২১ নভেম্বর সিরিজের তৃতীয় ম্যাচ ইডেনে। এই ম্যাচ জিতে সিরিজ ৩-০ করতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...