Friday, April 24, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রবিবার ইডেনে ভারত-নিউজিল‍্যান্ড ম‍্যাচ। সেই ম্যাচের কথা মাথায় রেখেই কলকাতায় রাতের দু’ঘণ্টার জন্য কারফিউ শিথিল করার কথা ঘোষণা করল নবান্ন। শনিবার এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয় নবান্ন থেকে।

২) আগামী বছর ভারতেই আয়োজন করা হবে আইপিএল, শনিবার এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ । তিনি বলেন আইপিএলের পঞ্চদশ মরশুম  হবে ভারতেই। এবার নতুন দু’টি দল যোগ দেওয়ায় আগামী বছর টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হতে চলেছে।”

৩) ৪০ বছর পর কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন্স হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। এই মুহুর্তটিকে স্মরণীয় করতে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করতে চলেছে সাদা-কালো কর্মকর্তারা। সূত্রের খবর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হবে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে।

৪) রবিবার আইএসএলের অভিযান শুরু করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল । প্রতিপক্ষ জামশেদপুর এফসি। গতমরশুমের ব‍্যর্থতা কাটিয়ে চলতি মরশুমে নতুন কোচ মানোলো ডিয়াজের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল।

৫) কেরলা ব্লাস্টার্সের পর এবার এসসি ইস্টবেঙ্গল। ডার্বির জন‍্য নিজেদের তৈরি করছি’, বললেন এটিকে মোহনবাগান ফুটবলার হুগো বৌমোস।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Related articles

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...