Friday, February 27, 2026

KMC Election: কলকাতা-হাওড়া পুরভোটের প্রস্তুতি! সোমবার সর্বদল বৈঠক কমিশনের

Date:

Share post:

পুর নির্বাচন নিয়ে হাইকোর্টে আইনি লড়াই জারি থাকলেও কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনী প্রস্তুতি সেরে ফেলতে উদ্যোগী রাজ্য নির্বাচন কমিশন। যার ভিত্তিতে আগামী সোমবার বিকেল চারটেয় সর্বদল বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশনার।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবারই রাজনৈতিক দলগুলিকে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে। সোমবারের বৈঠকে থাকার অনুরোধ জানানো হয়েছে প্রত্যেক দলের প্রতিনিধিদের। কীভাবে পুরভোটে হবে? কোন দলের কী দাবি রয়েছে তাও শুনবে কমিশন। এদিকে পুর নির্বাচন নিয়ে রাজ্য বিজেপির দায়ের করা মামলায় ইতিমধ্যেই কমিশন হাই কোর্টে জানিয়েছে, মামলা বিচারাধীন থাকাকালীন তারা নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করবে না। আগামী ২৪ নভেম্বর ওই মামলার শুনানি রয়েছে। ওইদিনই মামলার নিষ্পত্তি হবে বলে মনে করছেন কমিশন কর্তারা। সেইমতো সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে রাখতে চাইছেন তাঁরা।

আরও পড়ুন- Agitation: সায়নীকে গ্রেফতারের প্রতিবাদ, বর্ধমান শহরে বিপ্লবের কুশপুতুল দাহ যুব তৃণমূলের

spot_img

Related articles

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...

শনিবার ‘চূড়ান্ত’ ভোটার তালিকা: থাকবে সব ভোটারের নাম

ইনিউমারেশন ফর্ম ফিলাপ। খসড়া তালিকা প্রকাশ। তালিকায় নাম থাকা না থাকার বিভ্রান্তি। সব হয়রানি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...