Sunday, May 17, 2026

Dead Body of Father-Garfa:  বেঁচে উঠতে পারে এই আশায় তিন মাস ধরে বাবার দেহ আগলে রাখলেন ছেলে

Date:

Share post:

তিন মাস ধরে বাবার মৃতদেহ আগলে রাখলেন ছেলে। ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকায়। পুলিশি বৃদ্ধের কঙ্কালটি উদ্ধার করেছে। বৃদ্ধের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

 

বছর সত্তরের ওই বৃদ্ধর নাম সংগ্রাম দে । প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের কাছে স্ত্রী এবংছেলেকে নিয়ে থাকতেন তিনি। জানা গিয়েছে ওই বৃদ্ধ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন । স্ত্রী পক্ষাগাতগ্রস্ত। বৃদ্ধর শারীরিক অবস্থাও মাসখানেক ধরে বিশেষ ভাল ছিল না।

প্রতিবেশীরা জানিয়েছেন , প্রায় তিন মাস ধরে পাড়ার কেউ ওই বৃদ্ধকে দেখতে পাচ্ছিলেন না। ছেলেকে জিজ্ঞেস করলে বাবা সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারছিল না। তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের । তারাই গড়ফা থানায় খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে পুলিশ বাড়িতে ঢুকেই অবাক হয়ে যান পুলিশকর্মীরা। দেখেন বিছানায় পড়ে রয়েছে বৃদ্ধের কঙ্কাল। পাশে বসে আছেন বৃদ্ধের ছেলে কৌশিক দে। একই বিছানায় শুয়ে ছিলেন বৃদ্ধের পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীও।

পুলিশ বৃদ্ধের কঙ্কালটি উদ্ধার করেছে। ছেলে কৌশিককে আটক করেছে।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...