Sunday, May 17, 2026

SSC Recruitment- Cbi : আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য , যাবতীয় নথি চেয়ে পাঠাল সিবিআই

Date:

Share post:

এসএসসি (ssc Recruitment) দিয়ে গ্রুপ ডি (Group D Staff) পর্যায়ের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় প্রবল দুর্নীতির অভিযোগ উঠেছে। গতকাল অর্থাৎ সোমবারই গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় সিবিআইকে (CBI) অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।

আর উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে এই নির্দেশ পৌঁছেছে । প্রথম পর্যায়ে কী পদক্ষেপ করণীয় সে ব্যাপারে সেখান থেকে নির্দেশ আসছে বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে। যদিও আজই সিবিআই কোনও কমিটি গঠন করছে না। বুধবার কলকাতা হাইকোর্ট থেকে এই মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করবে সিবিআই। তারপর সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। একই সঙ্গে কমিটিতে কোন কোন আধিকারিক থাকতে চান, ইচ্ছুক অফিসারদের তালিকা চাওয়া হয়েছে।

সিবিআইয়ের তরফে জানানো হয়েছে ইন্দ্রিয় তদন্তকারী কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা শুরু থেকেই কাজ গুছিয়ে নামতে চাইছে। কারণ হাতে সময় বেশি নেই । হাইকোর্ট অনুসন্ধানের সময়সীমা বেঁধে দিয়েছে। ২১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক রিপোর্ট আদালতকে জমা দিতে হবে।

 

২০১৬ সালে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই অনুযায়ী ১৩ হাজার নিয়োগ হয়েছিল। ২০১৯ সালের মে মাসে সেই গ্রুপ ডি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও একাধিক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।

এদিকে মঙ্গলবারই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছে রাজ্য। ডিভিশন বেঞ্চের তরফে মামলা গ্রহণ করা হয়েছে।বুধবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...