Friday, June 26, 2026

Tripura: হিম্মত থাকলে বহিষ্কার করুক বিজেপি: সুদীপের বক্তব্যকে স্বাগত জানিয়ে চ্যালেঞ্জ ব্রাত্য-কুণালের

Date:

Share post:

ত্রিপুরার বিজেপি নেতা সুদীপ রায় বর্মনের বিস্ফোরক বক্তব্যকে স্বাগত। আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূল (Tmc) নেতা ব্রাত্য বসু (Bratya Basu) ও কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার, সকালে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটান সুদীপ। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন দেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য ও কুণাল।

পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেন, সুদীপ রায় বর্মন যা কথা বলেছেন তাঁকে স্বাগত। এরপর এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্রাত্য বলেন, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে (Sudip Ray Barman) বহিষ্কার করে দেখাক বিজেপি।

কুণাল ঘোষ বলেন, “বিজেপির ভিতর থেকে বলছে, এখানে উন্নয়ন নেই, সন্ত্রাস চলছে। এতদিন আমরা যে অভিযোগ করছিলাম যে ত্রিপুরা জঙ্গলরাজ চলছে, এদিন সুদীপ রায় বর্মনের কথায় সেটা স্পষ্ট হয়ে গেল। আমাদের আবেদন আপনারা ভোট দিন। নীরব প্রতিবাদ করুন। চুপচাপ জোড়াফুলে ছাপ দিন।”

ব্রাত্য বসু বলেন, “ত্রিপুরার বিজেপি গুণ্ডাদের দল। আমার তাদের কাছে অনুরোধ, বিরোধী ও সাধারণ মানুষের উপর অত্যাচার না করে, হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক বিজেপি।” একইসঙ্গে তৃণমূল নেতাদের মতে, সুদীপ রায় বর্মনের বক্তব্য থেকেই স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার রাজ্য নেতৃত্বকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তীব্র কটাক্ষ করে ব্রাত্য বলেন, ত্রিপুরায় খোকা-খুকুর সরকার চলছে। আর বিজেপির হার্মাদরা সন্ত্রাস চালাচ্ছে।

আরও পড়ুন:Supreme Court: পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা? দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...