Wednesday, June 24, 2026

TMC in Tripura: ত্রিপুরায় মাত্র দু’মাসে দ্বিতীয় স্থানে তৃণমূল, বিজেপিকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

ত্রিপুরায় মাত্র দু’মাসে দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস (TMC in Tripura)। বিজেপিকে (BJP) ধুয়ে দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রথমবার ভিন রাজ্যের পুরনির্বাচনে লড়াই করে একটি আসনে খাতা খুলেছে তৃণমূল কংগ্রেস। পুরভোটে আমবাসায় খাতা খুলল ঘাসফুল শিবির (TMC in Tripura)। এদিন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দু’মাসেই কোথায় কোথাও ২০-২৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। অবাধ ভোট হলে বিজেপি থাকত না। আমরা উৎসাহিত। মানুষ সাড়া দিচ্ছেন।”

এদিন একটি ভিডিও বার্তায় কুণাল জানান, “ত্রিপুরার (Tripura) মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং ত্রিপুরায় তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মী-সংগঠকদের আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ, মাত্র দু থেকে আড়াই মাস হামলা, মামলা ,১৪৪ ধারা সমস্তটা মিলিয়ে মাত্র দু’মাসের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিঃশব্দ বিপ্লবের ডাক দিয়েছিলেন ত্রিপুরায়। এবং ত্রিপুরার মানুষ তাতে সাড়া দিয়েছেন। আমবাসাতে খাতা খুলেছেন তৃণমূল প্রার্থী। আবার বহু জায়গায় এত ছাপ্পা ভোটের পরেও ২০-২৩-২৬-২৭ শতাংশ পেয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। রাজ্য জুড়ে যে স্পন্দন তাতে দেখা যাচ্ছে বিকল্প হিসেবে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। এবং আমরা আশাবাদী, আমরা অনুপ্রাণিত যে, আর কয়েকটা মাত্র মাস ২০২৩ আমরা সরকার গড়ব। বিজেপির (BJP) বিসর্জনের ভিত্তিপ্রস্তর আজ মানুষের মন থেকে স্থাপিত।”

আরও পড়ুন-শীতকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠকে বেকারত্ব-মূল্যবৃদ্ধিসহ ১০ ইস্যু তুলল তৃণমূল

বিজেপির সর্ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এদিন জানিয়েছেন ত্রিপুরায় একটি আসন পাওয়া মানে সান্ত্বনা পুরস্কার। তার পরিপ্রেক্ষিতে কুণাল জানান,”অপরিণত নেতা। কারণ, পশ্চিমবঙ্গে (West Bengal) বিজেপির ২০ শতাংশের কাছাকাছি ভোটে পৌঁছতে দু’দশক আড়াই দশক লেগেছিল। সেখানে দু’মাসে গড়ে আমরা ছুঁয়ে ফেলেছি। এখনও আমরা সমস্ত তথ্য পরিসংখ্যান পাইনি। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সাংগঠনিক পরবর্তি কাজ শুরু করছে। তৃণমূল কংগ্রেস উৎসাহিত, অনুপ্রাণিত।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...