Thursday, June 4, 2026

Rejoining : একদিনের জন্য কংগ্রেস শিবিরে!

Date:

Share post:

২৪ ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে ফের তৃণমূলেই ফিরে এলেন পার্থ মিত্র। তৃণমূল তাঁকে পুরভোটে প্রার্থী না করায়, স্রোতের বিপরীতে গিয়ে শনিবার কংগ্রেসে যোগদানের দিয়েছিলেন পার্থ (KMC election 2021)। কংগ্রেস পার্থ মিত্রকে তাঁর পুরনো কেন্দ্র ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে ঘোষণাও করে দেয়। রবিবার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কো-অর্ডিনেটর ঘোষণা করলেন, তিনি তৃণমূলেই ছিলেন। তৃণমূলেই আছেন। অন্য কোনও দলে যাচ্ছেন না।

শুক্রবার তৃণমূল ১৪৪টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নিজের নাম না দেখে ক্ষুব্ধ হন পার্থ মিত্র। কংগ্রেস তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি দিলে রাতারাতি তৃণমূল থেকে সরে দাঁড়ান।

এই ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল এবার প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজাকে।

পার্থ জানিয়েছিলেন, ভিতরে অনেক কিছু গল্প আছে। এক্ষুনি সমস্ত কিছু বলব না।  এদিন দলে ফিরে আসার পর গতকালের প্রসঙ্গে আর কোনও জবাব দিতে চাননি।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...