Saturday, March 14, 2026

অন্যদের সঙ্গে পার্থক্য আছে তৃণমূলের, তবে সংসদে বিরোধী ঐক্য থাকবে: কংগ্রেসকে তোপ ডেরেকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে নজরে রেখে দেশজুড়ে সংগঠন ছড়িয়ে দিতে শুরু করেছে তৃণমূল(TMC)। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের বহু নেতা যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। ফলে তৃণমূল বনাম কংগ্রেসের সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী জোটে এই দুই দল একে অপরের পাশে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শীতকালীন অধিবেশনের আগে সোমবার বিরোধী দলগুলোকে বৈঠকে ডেকেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। সেখানে তৃণমূল উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছে। তৃণমূলের এই সিদ্ধান্তে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী(Adhir Chaudhary) নাম না করে কটাক্ষ করেছেন। তার সেই কটাক্ষের পাল্টা দিতে ছাড়লেন না তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)।

কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল থাকবে না বলে তৃণমূলের তরফে জানানো পর, কংগ্রেস নেতা অধীর চৌধুরী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “কোনও কোনও বিরোধী দল এমনও আছে, প্রকাশ্যে হয়তো তারা বিরোধী, কিন্তু আসলে তারা সরকারপক্ষের সঙ্গেই রয়েছে। সরকারের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি হলে তারা সরে দাঁড়ায়। কিন্তু কংগ্রেস এমন করে না।” এরপরই অধীরের নাম না করে পাল্টা ডেরেক টুইটে লেখেন, “সংসদে বিরোধী ঐক্য থাকবে। সাধারণ বিষয়গুলো বিরোধীদের ঐক্যবদ্ধ করবে।” তবে অন্য বিরোধীদের সঙ্গে তৃণমূলের যে পার্থক্য রয়েছে, তা-ও বুঝিয়ে দিয়েছেন তিনি। ডেরেকের কথায়, “একটা বিষয় উল্লেখ করতে হবে যে আরজেডি, ডিএমকে, সিপিআই এবং সিপিএম— এরা সকলেই কংগ্রেসের নির্বাচনী সহযোগী। এনসিপি-শিবসেনা এবং ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার চালায়। কিন্তু তারা আমাদের নির্বাচনী সহযোগী নয় এবং আমরা তাদের সঙ্গে সরকারও চালাই না। এটাই হল পার্থক্য।”

আরও পড়ুন:Suman Paul: অবাধ ভোট হলে বোর্ড গড়ত তৃণমূল, ত্রিপুরায় জয়ের পর দাবি সুমনের

অর্থাৎ এদিন তৃণমূলের তরফে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কোনরকম দেওয়া-নেওয়ার রাজনীতিতে নেই। এবং কংগ্রেসের উপর তারা নির্ভরশীল নয়। তবে বিজেপি বিরোধিতার প্রশ্ন যখন উঠবে সেখানে তৃণমূল অবিচল।

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...