Wednesday, May 13, 2026

BJP: বিজেপি সদর দফতরে নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার

Date:

Share post:

এবার বিজেপি সদর দফতরে নিরাপত্তা বেষ্টনী আরও জোরদার করা হল! ইতিমধ্যেই মূল ফটকের সামনে একজন নিরাপত্তারক্ষী সবসময়ের জন্য মোতায়েন করা হয়েছে। হাতে দেওয়া হয়েছে মেটাল ডিটেক্টর। যে বা যাঁরা আসবেন প্রত্যেককেই পরীক্ষা দিয়ে ভেতরে ঢুকতে হবে।
এরপর দোতলায় যেখানে রাজ্যের নেতাদের আলাদা আলাদা ঘর ধার্য করা আছে সেখানেও কড়া প্রহরা থাকছে। সিঁড়ির একেবারে নিচে লোহার গেট বসানো হল। যাতে যে কেউ সেখানে প্রবেশ না করতে পারে।
জানা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখান দিয়ে উঠবেন তাঁর ঘরে যাওয়ার জন্য সেখানেও লোহার গেট বসানো হয়েছে। পুরো রাজ্য দফতর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

এছাড়া বাইরে এবং ভিতরে সিসিটিভি লাগানো হচ্ছে। যাতে বাইরে কি হচ্ছে তা দেখতে পাওয়া যায়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘর ও সংলগ্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভি। অ্যাপয়ন্টমেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না রাজ্য পার্টির অফিসে। বেসরকারি নিরাপত্তা রক্ষীদের এখানে রাখা হচ্ছে। তার সঙ্গে বিধায়ক এবং সাংসদদের নিরাপত্তারক্ষীরা তো থাকছেনই।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...