Friday, June 19, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রেকর্ড সপ্তমবার পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি।মহিলাদের মধ‍্যে ব্যালন ডি’অর জিতেছেন স্পেন এবং বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস।

২) কানপুরে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। আর সেই পিচ দেখে খুশি ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। পিচ প্রস্তুতকারকদেরই ৩৫ হাজার টাকা পুরস্কার।সোমবার প্রথম টেস্ট শেষ হওয়ার পর এই ঘোষণা করেন ভারতীয় দলের কোচ।

৩) কানপুর টেস্টের পঞ্চম দিনে শেষ বেলায় ভারতের হাত থেকে ম্যাচ বাঁচিয়ে নিল নিউজিল্যান্ড। আজাজ প‍্যাটেল এবং রচিন রবীন্দ্রর জুটির সামনে ব্যর্থ হল ভারতীয় বোলাররা। শেষ উইকেটে ম্যাচ বাঁচালেন কিউয়িরা।

৪)  পঞ্চম দিনে উইকেট কিপিং না করতে পারায় আবেগঘন পোস্ট ঋদ্ধিমান সাহার। টুইটারে ঋদ্ধি লিখেছেন,লিখেছেন, ‘আপনার কাছে কী রয়েছে সেটা সাফল্যের অর্থ নয়, আপনি কে সেটাই আসল। দলের দরকারে অবদান রাখতে পেরে গর্বিত।

৫) বাগদান সেরে ফেললেন ভারতীয় দলের জোরে বোলার শার্দূল ঠাকুর। সোমবার তাঁর বাগদান হয়ে গেল দীর্ঘ দিনের বান্ধবী মিতালি পারুলকরের সঙ্গে। মুম্বই ক্রিকেট সংস্থার দপ্তরেই সোমবার একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে দু’জনের বাগদান পর্ব হয়।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

 

Related articles

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...