Friday, March 20, 2026

Kolkata: ৬৮-তে সুর্দশনাই প্রার্থী, জানালেন তৃণমূল মহাসচিব

Date:

Share post:

কলকাতা পুরভোটে ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন করল তৃণমূল। ওই ওয়ার্ডে পুরনো প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ই ফের প্রার্থী হলেন। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) দলের এই সিদ্ধান্তের কথা জানান। বলেন, “আমরা তো তালিকা প্রকাশ করার পরেও প্রার্থী বদল করেছি। এটা নতুন কিছু নয়।”

পার্থ চট্টোপাধ্যায় বলেন, সুদর্শনা তো আগেও এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদর্শনা মুখোপাধ্যায় (Sudarshana Mukherjee) বলেন, “দলের নির্দেশেই আমি মনোনয়নপত্র জমা দিলাম। আমি দলের সৈনিক। দলের নির্দেশেই কাজ করছি। আগামীতেও করব।” মনোনয়ন জমা দেওয়ার পরেই সুদর্শনা প্রচারে নেমে পড়েন। ওই ওয়ার্ডেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- WB Municipal Election: রাজ্যের বাকি পুরভোট কবে? কমিশনকে লিখিতভাবে জানানোর নির্দেশ হাইকোর্টের

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...