Thursday, May 14, 2026

Katrina Vicky Wedding: আজ বহু প্রতীক্ষিত ভিকি-ক্যাটরিনার বিয়ে, চারহাত এক হবে কখন?

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই সাতপাঁকে বাঁধা পড়বেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের যোধপুরের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টের প্রতিটি প্রান্ত আলোর রোশনাই-এ ঝলমল করছে। চারিদিকে যেন সাজো সাজো রব। ইতিমধ্যেই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন দু’জনের পরিবার-পরিজন এবং কবীর খান, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদীর মতো তারকারা। হিন্দু রীতি মেনেই শুরু হবে বিয়ে।

আরও পড়ুন:Tejashwi Yadav: হাইপ্রোফাইল বাগদান: লালু-পুত্র তেজস্বীর সঙ্গে আংটি-বদল ছোটবেলার বান্ধবীর!

সূত্রের খবর, পাঞ্জাবী রীতি মেনে বিয়ে হবে আজ দুপুর সাড়ে তিনটে থেকে পৌনে চারটের মধ্যে। দু’জনের ধর্মকে প্রাধান্য দিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তবে তার আগেই বেলা সাড়ে ১২টা নাগাদ ক্যাটরিনা-ভিকির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে নাচ-গান দিয়ে। যোগ দিয়েছেন দুই তারকার আত্মীয় এবং ঘনিষ্টরা। জানা গেছে, হাইপ্রফাইলের পরিবারের সদস্যরা যেতে পারেন রনথম্ভোরের জঙ্গল সাফারিতে। সেখানে ভিকি-ক্যাটরিনাও থাকতে পারেন বলে খবর।

হাইপ্রোফাইল বিয়ের আসর বসছে রাজস্থানের যোধপুরের সিক্স সেনসেস বারওয়ারা ফোর্টে। গোপনীয়তা রক্ষা করে চলছে বিয়ের আয়োজন। উঁকি ঝুঁকিও যাতে কেউ না দিতে পারে তাই মুড়ে ফেলা হয়েছে গোটা ফোর্ট। নিশ্চিদ্র গোপনীয়তায় চলছে বিয়ের অনুষ্ঠান। তবে এরই মধ্যে জানা গেল বিয়ের পেটপুজোর মেনু। রাজকীয় আয়োজন করেছেন দুই হাইপ্রোফাইল তারকা। আগেই জানা গিয়েছিল তাঁরা নিজেই বিয়ের মেনু তৈরি করেছেন। জানেন কি সেই মেনুতে কী আছে?

কাবাব, মাছের থালি ,রাজস্থানি বিখ্যাত ডাল বাটি চুরমা থেকে ১৫ রকমের ডাল-কী নেই মেনুতে? সূদুর বিদেশ থেকে আনানো হচ্ছে ফল থেকে সব্জি। শুধুমাত্র হলদি অনুষ্ঠানেই রয়েছে,  মেওয়া কচুরি, গোঁদ পাক, ডাল বরফি, গুজরাতি বাখলয়া, কাজু পান, চকো বাইটের মতো একাধিক মিষ্টি। পাশাপাশি রয়েছে শিঙারা এবং কচুরিও। তারইসঙ্গে রয়েছে রাজস্থানের বিখ্যাত কচুরিও। শুধুমাত্র বিয়ের কেকই হবে ফাইভ টাওয়ারের। সব মিলিয়ে এলাহি আয়োজনের মধ্যে দিয়ে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভিকি-ক্যাটরিনা।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...