Sunday, June 28, 2026

ফুলশয্যার রাত কাটতেই বরের ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা উঠছে প্রশ্ন

Date:

Share post:

বিয়ের পর সবেমাত্র ফুলশয্যার রাত পার হয়েছে, পরদিনই বরের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার(Shalimar) এলাকায়। মৃতের নাম আদর্শ সাউ(Adarsho Sau)। ঘটনাটি খুন(Murder) নাকি আত্মহত্যা(suicide) তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে গত ৭ ডিসেম্বর বিয়ে হয়েছিল ব্যারাকপুরের এক যুবতীর। দুই পরিবারের সম্মতিতেই দেখাশোনা করে হয় এই বিয়ে। পেশায় গাড়ি চালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতি ছিল। ধুমধাম করে বিয়ে হয় দুজনের। বৃহস্পতিবার ছিল ফুলশয্যা। এরপর শুক্রবার ভোরে নববধু ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান। ফিরে এসে দেখেন এই মর্মান্তিক ঘটনা। গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আদর্শ। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:স্বামীর পরকীয়া হাতেনাতে ধরল স্ত্রী, উত্তম মধ্যম মার প্রেমিকাকে

সংবাদমাধ্যমকে নববধূ জানান, বিয়ের আগেও তাঁদের মধ্যে ফোনে কথা হতো। কোনোদিন কিছু বোঝা যায়নি। এদিন ভোরে তাঁকে ফ্রেশ হবার জন্য বলেছিলেন আদর্শ। আর তিনি যেতেই এই ঘটনা ঘটে। দুজনের মধ্যে কারোর কোনো অন্য প্রেমঘটিত সম্পর্ক ছিলো কিনা সে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বি গার্ডেন থানার পুলিশ। বিষয়টা আত্মহত্যা কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...