Saturday, May 16, 2026

Mamata Banerjee: বিজেপি-বিরোধী ভোট ভাগ নয়, একত্রিত করতে এসেছি: গোয়ায় স্পষ্ট বার্তা মমতার

Date:

Share post:

পাখির চোখ গোয়া বিধানসভা নির্বাচন তার আগে দ্বিতীয়বার গোয়া সফরে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, দ্বীপরাজ্যে কর্মিসভা করেন মমতা। আর সেখানেই তিনি স্পষ্ট জানান, “আমরা ভোট ভাগ করতে আসিনি। বিজেপির বিকল্প এটাই।”

বাংলার মুখ্যমন্ত্রী জানান, গোয়ায় দীর্ঘদিন উন্নয়ন হয়নি বলেই তাঁর আসা। বলেন,”অন্য দল গোয়ার উন্নয়ন করতে পারলে আসতাম না। ভেবেছি কেউ করবে। কিন্তু পারেনি। তাই এলাম।”

এরপরই কংগ্রেসের (Congress) বিরুদ্ধে আক্রমণ শাণান তৃণমূল সুপ্রিমো। বলেন, “ওরা বিজেপির (Bjp) সঙ্গে লড়াই করে না। আমার বিরুদ্ধে বাংলায় ভোটে লড়তে পারলে আমি কেন গোয়া আসতে পারব না? আমরা লড়াই করব। ওরা অর্ধেক লড়াই করে। আধা সমঝোতা করব না। বিজেপির বিরুদ্ধে সম্পূর্ণ লড়াই করব। দিল্লি থেকে দাদাগিরি চলবে না।” তবে একই সঙ্গে তিনি এও জানান বিজেপির বিরুদ্ধে লড়তে তিনি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন।

মমতা জানতে চান, “লড়াই করব। মরব। কিন্তু পিছিয়ে যাব না।” একই সঙ্গে তৃণমূল নেত্রী বলেন, “গোয়ায় আমি মুখ্যমন্ত্রী হতে আসব না। অভিষেকও আসবে না। ডেরেক-মহুয়াকেও আসবে না। এখানকার মানুষই মুখ্যমন্ত্রী হবেন।” অর্থাৎ তিনি স্পষ্ট করে দেন স্থানীয় মানুষদের সমর্থন নেই সেখানে সরকার গড়বে তৃণমূল। তবে, বিজেপি বিরোধিতায় কোনো সমঝোতা নয়। প্রয়োজনে, বিজেপি বিরোধী যে কোনও দলকে নিয়ে এগিয়ে যেতে তিনি প্রস্তুত বলে এদিনের সভা থেকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...