Sunday, May 24, 2026

MGNREGS প্রকল্পে রাজ্যের কি পরিমাণ টাকা বকেয়া আছে? সংসদে প্রশ্ন কল্যাণের

Date:

Share post:

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে বিভিন্ন রাজ্যের কি পরিমাণ টাকা বকেয়া আছে? টাকা বকেয়া থাকার কারণ কি? বকেয়া টাকা পরিশোধ করার জন্য কেন্দ্র কি কোনও সময়সীমা নির্দিষ্ট করেছে? মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

তৃণমূল কংগ্রেস সাংসদের ওই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Niranjan Jyoti) বলেন, ২০২১-২২ অর্থবর্ষে এমজিএনআরইজিএস(MGNREGS) প্রকল্পে ৭৩০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল। কিন্তু কাজের চাহিদা বাড়ায় চলতি অর্থবছরের এই প্রকল্পে বরাদ্দের পরিমাণ আরও ১০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।

একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এদিন জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে কোন রাজ্যের কী পরিমাণ অর্থ পাওনা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষের ৮ ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি টাকা বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ সরকারের পাওনা ১৫২৬ কোটি টাকা। বকেয়ার দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্নাটক ও মধ্যপ্রদেশ। বিজেপি শাসিত এই দুই রাজ্যের বকেয়া যথাক্রমে ৬১৩ ও ৫৬১ কোটি টাকা। এই রাজ্যগুলি ছাড়াও অসম, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পুদুচেরি এবং লাদাখ বেশ কিছু পরিমাণ টাকা কেন্দ্রের কাছ থেকে পাবে।

আরও পড়ুন- শেষ তিন বছরে কতগুলি অভিযোগ জমা পড়েছে মানবাধিকার কমিশনে? জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Related articles

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...