Saturday, May 16, 2026

Abhishek Banerjee: পুর-প্রচারে ঝড় তুলতে পথে নামছেন অভিষেক, পরপর দুদিন রোড-শো

Date:

Share post:

কলকাতা পুরভোটের প্রচারে ঝড় তুলতে পথে নামছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় প্রার্থীদের সমর্থনে বৃহস্পতি ও শুক্রবার রোড শো করবেন তিনি।

অভিষেকের পদযাত্রার সূচি:

▪︎ বৃহস্পতিবার, উত্তর এবং মধ্য কলকাতার ২২ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে পোস্তা বাজার থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পর্যন্ত রোড শো।

▪︎ শুক্রবার, ঢাকুরিয়া অঞ্চলে পদযাত্রা।

দুটি পদযাত্রাতেই অভিষেকের সঙ্গে থাকছেন সেই এলাকার তৃণমূল প্রার্থীরা। পা মেলাবেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারাও।

বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের রোড শো (Road Show) গুলিতে জনজোয়ার দেখা দিয়েছিল। তাঁর কথা শোনার জন্য, তাঁকে দেখার জন্য রাস্তায় তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়ত। এবার পুরভোটেও দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:Mamata Banerjee: গোয়া থেকে ফিরেই আজ পুরভোটের প্রচারে উত্তর কলকাতায় মমতা

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...